somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৌকার বহর কুলে ভিড়াতে প্রচর সাহসী মাঝি ও প্রচুর নতুন লগি-বৈঠা প্রয়োজন

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছাত্র-জনতার তাড়া খেয়ে নৌকা বহর এখন ছত্রভঙ্গ। নৌকা বহর যেন কুলে ভিড়তে না পারে সেজন্য কুলের পাহারায় আছে ছাত্র-জনতা। ছ’মাসেও ছত্রভঙ্গ নৌকা বহরের কোন উন্নতি নাই। পলাতক মাঝিদের ঘর-দোর এখন ভেঙ্গে ফেলা হচ্ছে। আগে তারা বলেছে মদি তাদেরকে কুলে ভিড়িয়ে দিবে। পরে তারা বলেছে ট্রাম্প তাদেরকে কুলে ভিড়িয়ে দিবে।সময়ের সাথে তাদের আশাগুলো কাল্পনিক মনে হচ্ছে।

১৯ বছর আগে লগি বৈঠার বীরত্ব দেখা গিয়েছিলো। তারপর থেকে তাদের বিরোধীরা মৃতপ্রায় অবস্থায় ছিল।লগি-বৈঠার লোকেরা খেলা হবে খেলা হবে বহুবার বললেও কেউ তাদের সাথে খেলতে আসেনি। তারপর ছাত্র-জনতা খেলতে আসলে তারা পালিয়ে প্রাণে বাঁচে। তাদেরকে গর্ত থেকে বের করতে তাদের ঘর-দোর ভাঙ্গা হচ্ছে। কিন্তু তারা তাদের বিরোধীদের মতই মৃত প্রায় অবস্থায় বিদ্যমাণ। এতকাল খেলার জন্য এত্ত হাঁকাহাঁকি করার পর এখন তারাই খেলতে আসছে না। সম্ভবত তাদের বীরত্বের সেই সব লগি-বৈঠা ঘুনেধরে নষ্ট হয়ে গেছে। সেই জন্য তারা এখন খেলতে আসতে সাহস পাচ্ছে না। সুতরাং সাহসী মাঝি এবং নতুন লগি-বৈঠা প্রয়োজন। তাহলে কুলে এসে ছাত্র-জনতার সাথে ফাইট করে কুলে উঠা যাবে।

কিছু সংখ্যক নৌকার মাঝি বস্তা বস্তা টাকা নিয়ে সরে পড়েছে। প্রধান মাইয়া মাঝি এখন ভারতে পলাতক। ছিঁচকাদুনে সে মাঝির চোখের জলে আগে অনেক কাজের কাজ হয়েছে। এখন ছাত্র-জনতার প্রচুর রক্ত ঝরার কারণে চোখের জলে আর কোন কাজ হচ্ছে না। এখন রক্তের বদলে রক্ত ঢালা দরকার। কিন্তু বস্তাভরা টাকার চোরেরা রক্ত ঢালতে নারাজ। তারা ভাবছে তারা রক্ত ঢাললে তাদের চোরাই টাকা কে খাবে? চোরাই টাকা ভাগ যারা পায়নি তারা ভাবছে তারা কেন রক্ত ঢালবে? সুতরাং ছাত্র-জনতার সাথে খেলায় তারা অবিরত গো-হারা হারছে।

তাদের হাতে বেসুমার টাকা। সেই টাকা দিয়ে তারা প্রচুর নতুন লগি-বৈঠা সংগ্রহ করে কিছু সাহসী মাঝির হাতে তুলে দিতে পারলে ছাত্র-জনতার সাথে তারা খেলায় সামিল হতে পারে। জয়-পরাজয় পরের হিসাব। মালেক উকিল একসময়ে নৌকার হাল ধরে ছিল। কিন্তু পরে তাঁর কথা কেউ মনে রাখেনি। এমন অবস্থার অবতারণা করা হয়েছিল যে যেন একজন একাই সব করেছে। কিন্তু নৌকা বহর একজন মাঝি দ্বারা সম্ভব নয়। দিনে দিনে জমেছে বহু দেনা এখন করতে হবে শোধ। পাওনা দারের হট্টগোলে পলাতক সকল মঝি। লগি-বৈঠার কোন খবর নাই। জনাব কাদের একবার বলে ছিলেন, এমন অবস্থা হলে একশত বছরেও উদ্ধার হবে না। পাশের দেশ নোয়াখালীতে জন্ম নেওয়া সেই মহামনিষীর কথাই কি অবশেষে ফলতে চলেছে? তাহলে এখন যারা পলাতক তারা আর কোন দিন সুদিন দেখবে না।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×