somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে জিততে পারলে তারপর সংস্কার করবে

০৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদল যে সংস্কার করে অন্যদল সেটাকে আবার সংস্কার করে; এভাবে রাষ্ট্রের অর্থের অনর্থক অপচয় হয়। সুতরাং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে জিততে পারলে তারপর সংস্কার করবে। তারা যদি নির্বাচনে জিততে না পারে তাহলে বুঝতে হবে জনগণ তাদের সংস্কার চায় না। জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামের এক দফায় এন্টি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল। কিন্তু তাদের সংস্কারে এন্টি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ নয়। তাদের অনেকেই আগে নির্বচন চায় এবং পরে সংস্কার চায়। নির্বাচনে বিএনপি জয়ী হলে সংস্কার তাদের মাধ্যমে করতে হবে। বিএনপি এককভাবে সরকার গঠনের বিষয়ে আমার সন্দেহ আছে। কোয়ালিশন সরকার হলে এবং তাতে নাগরিক পার্টি থাকলে তারা বিএনপিকে দিয়ে সংস্কার করাতে পারবে। সুতরাং সংস্কার নিয়ে উতলা না হয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন মুখী হওয়া দরকার। তাদের এখন কাজ সকল আসনে হ্যাভিওয়েট প্রার্থী দাঁড় করানো। তাতে তাদের অনেক আসন পাওয়ার সম্ভাবনা থাকবে।

আওয়ামী লীগ নির্বাচনে থাকতে সার্বিক চেষ্টা করবে। তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে নির্বাচন জমে উঠবে।সে ক্ষেত্রে এন্টি আওয়ামী লীগের নিরাপদ পদ্ধতি হলো দু’তরফা নির্বাচন। সেটা হলো ৫০% এর বেশী ভোট কেউ না পেলে দ্বিতীয় দফায় দু’জনের মধ্যে ভোট হওয়া। তাতে এন্টি আওয়ামী লীগের একজন দু’জনের মধ্যে থাকলে দ্বিতায় দফায় তার জয়ী হওয়ার বেশী সম্ভাবনা থাকবে। পরে কোয়ালিশন হলেও এন্টি আওয়ামী লীগ সরকার গঠিত হবে।

কোন দোষ নাই বাংলাদেশে এমন কোন পুরাতন দল নাই। আর নতুন দলের দেশ শাসনের অভিজ্ঞতা নাই। এরপর জনগণ কোন হিসাবে ভোট দেয় সেটা তাদের বিষয়। এখন সরকারে যারা আছে তাদের কাজ নিরপেক্ষ ভোট। তারা নিরপেক্ষ না হলে পরে তারা বিপদে পড়তে পারে। কারণ জনগণ এখন ভিষণভাবে নিরপেক্ষ নির্বাচন কামনা করে। সে ক্ষেত্রে তাদের সাথে প্রতারণা করা হলে তারা উগ্র হয়ে যেতে পারে।

তরুণ প্রজন্ম অনেক দিন ভোট দিতে পারছে না। তাদের ক্ষোভের কাছে আত্মসমর্পন করেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় গ্রহণ করতে হয়। তথাপি তাদের সব সমর্থক তাদের সঙ্গ ছাড়েনি। সেজন্যই তাদেরকে নির্বাচনের বাইরে রাখা ঠিক না। কারণ সঠিক নির্বাচন বলতে সব ভোটারের ভোট দেওয়ার ব্যবস্থা রাখাকে বলে। তো কারো পছন্দের দলকে নির্বাচনের বাইরে রেখে তার ভোট দানের কি ব্যবস্থা রাখা হয়? এরা কি তবে ভোট দিতে কেন্দ্রে যাবে? সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের সাথে সুর মিলিয়ে বলতে হয়- তুমি অধম হইবে বলিয়া আমি উত্তম হইব না কেন? সুতরাং আমরা আর মন্দদের পথে না হেঁটে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব, সেটা হোক আমাদের বর্তমান সরকারের অঙ্গিকার।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×