
মেঘলা-আকাশের বিবাহ উৎসবে
বিকেল-বেলা, নিঝুম-সন্ধা
হিমেল-হাওয়া, মুগ্ধ-রাত্রী
নিশি-প্রদীপের সাথে এসেছে পূর্ণিমা-চাঁদ।
স্নিগ্ধ-জোৎস্না, স্বপন-ময়ুরীর সঞ্চালনে
সবুজ-সাথী, নীল-কমলা
কনক-লতা, রাঙ্গা-পাখি,
সাগর-নদী নৃত্য-গীতে মশগুল।
গোলাপ-চাঁপা, শিমুল-মালতি এরাতে
মুক্ত-খুশি, আনন্দ-হাসির কন্যা
শেফালী পারুল শিউলি মাধুবীকে
আঠার দম্পতির গল্প শুনায়।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৫ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



