somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ভোট দেওয়ার মত কোন দল নাই

০২ রা আগস্ট, ২০২৫ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বড় ভাই আওয়ামী লীগ সাপোটার এবং মেঝভাই জামায়াতের সাথে জড়িত। আব্বার মৃত্যুর পর তাঁর একাউন্টের ষোল লক্ষ টাকা তারা দু’জনে নিয়ে যায়, আমাকে একটাকাও দেয় নাই।মেঝভাইয়ের জামাতা আওয়ামী লীগ। সে এখন অবসর প্রাপ্ত জামায়াতি শ্বশুরের নামে ঠিকাদারী অব্যাহত রেখেছে।আব্বার ব্যাংক একাউন্টের টাকা মেরে দেওয়ার পর এবার বড় ভাই আমার ওয়ারিশি সম্পত্তির টাকা মেরে দেওয়ার উদ্যোগ করলে আমি তা’ ভুন্ডুল করে দেই। এদিকে মেঝভাবি আমার ওয়ারিশি টাকা মেরে দেওয়ার পর জামায়াতি তালিমের নামে আমার গিবত করে বেড়ায়।আমি এবার এ বিষয়ে মেঝভাইকে নোটিস দিয়ে বলেছি অনেক সহ্য করেছি আর না। একটা সাইডের জন্য আমি ছাত্র দল নেতাকে জামাই বানিয়েছি। বিএনপির লোকেরাও ধোয়া তুলুসি পাতা নয়। গড়ে না উঠতেই ভাঙ্গনের মুখে পড়ছে এনসিপি। আওয়ামী শাসন আমলে এক জামায়াত নেতাকে বললাম আপনার সমস্যা হচ্ছে না? তিনি বললেন তিনি আওয়ামী জামাতা সেজন্য তাঁর কোন সমস্যা নাই।বিভিন্ন দলের ক্যানভাসে কান ঝালাপালা।এক লোক সব অপরাধ মূলক কাজে সম্মতি সূচক মাথা নাড়ে। কিন্তু রাজনীতির কথা জিজ্ঞাস করলে সে বলে সে এত খারাপ এখনো হয় নাই।সেজন্য ভোট দিতে মন্দের ভালো বাছাই করতে জনগণকে অনেক হিসাব নিকাস করতে হয়। যারা অংকে কাঁচা তাদের ভোট অবশেষে ভুল জায়গায় পড়ে। অবশেষে ভুল লোক নির্বাচিত হয়ে দেশকে ভুল পথে নিয়ে যায়।

বৃটিশরা দেশের টাকা ইংল্যান্ডে নিয়ে যেত এখন দেশী বৃটিশরা সে দায়িত্ব পালন করছে। তবে এখন শুধু ইংল্যান্ড নয় বিশ্বের অনেক দেশেই দেশের টাকা যাচ্ছে।দেশে টাকা যা আসছে তার কাছাকাছি টাকা দেশ থেকে চলে যাচ্ছে। সেজন্য দেশ চলতে চলতে অচল হয়ে যায়। এখনে সবাই নতুন আশার গল্প শুনায়। তাতে অনেক সময় উম্মাদনা তৈরী হয়ে দেশে একটা ঘটনা ঘটে যায়, লোকেরা আবার সেটাকে বিপ্লব বলে। কেউ চেতনা, কেউ বিপ্লব, কেউ ধর্ম ইত্যাদি বেচে খায়। একাত্তরের চেতনা আওয়ামী লীগের পুঁজি, পঁচাত্তরের ৭ই নভেম্বরের বিপ্লব বিএনপির পুঁজি, চব্বিশকে জামায়ত ও এনসিপি পুঁজি বানাতে চাচ্ছে।সবার মাঝেই খাই খাই নাই নাই অবস্থা। এসেব দেখে দিশেহারা জনগণ।

ইউনুস মন্দ হলে ভালো ঠিক কে? তার নাম কি কেউ বলছে? ইউটিউবের বেশীরভাগ কথায় বিরক্ত হচ্ছি। একদা সমাজতন্ত্রের মাহাত্মের কথা শুনতাম। দেশে এদের নেতারা ঠিক কি করছে সেটা ঠিক বুঝতে পারি না।তন্ত্র-মন্ত্র যা আছে এর যোগ্য চালক নাই। অস্ত্র থাকলেই কেউ জয়ী হবে এমন নিশ্চয়তা নাই। অস্ত্রের সাথে এর যোগ্য চালক দরকার। আমার এক বন্ধু বলেছে, কথা হাঁটে। নানান কথায় অবশেষে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। অমুক মন্দ তমুক মন্দ কিন্তু ভালোটা কে? তখন সবাই নিরুত্তর। আসলে কে যে ভালো এটা আসলে কেউ জানে না। এমন অবস্থায় এক কবি বলেছেন, মরেগেলে বাঁচি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৫ রাত ১১:০০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×