somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিআর পদ্ধতি বিএনপির ক্ষমতায় থাকার জন্য ভালো

১০ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোট দলগুলো পিআর পদ্ধতি সমর্থন করে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারলে এবং ভারত পাশে থাকলে পিআর পদ্ধতিতে বিএনপির ক্ষমায় আসতে বা থাকতে সমস্যা কমে।বিএনপি পিআর পদ্ধতির পাশে থাকলে ছোট দলগুলো তাদের পাশে থাকবে। আওয়ামী লীগসহ সব দল এক সাথে বিএনপিকে ধাওয়া দিলে ক্ষমতায় টিকে থাকার মত দল বিএনপি নয়। বিএনপি পিআর পদ্ধতি সমর্থন না করলে ছোট দলগুলো বিএনপিকে ধাওয়া দিলে এবং তাদের সাথে আওয়ামী লীগ থাকলে বিএনপির জন্য বিশাল সমস্যা। ক্ষমতায় গেলেও নেতা-কর্মীদের কারণে বিএনপির জনপ্রিয়তা হারাতে সময় লাগবে না। সেজন্য বিএনপির ছোট দলের সমীহ দরকার আছে। জামায়ত, ইসলামী আন্দোলন ও হেফাজত ছোট দল হলেও এদের মাঠে নামার মত লোকের অভাব নাই। পিআর পদ্ধতিতে এরা ক্ষমতার কিঞ্চিত ভাগ পেলে বিএনপির সেটা মানা উচিত। তাহলে হয়ত এরা বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান নিবে না। তখন শুধু মাত্র বিএনপির আওয়ামী লীগ সামলাতে পারলেই হবে। তার জন্য হামলা-মামলা তো আছেই। আওয়ামী লীগ সেটা সবাইকে শিখিয়ে গেছে।

অতীতে বিএনপির কাজের যোগ্যতা কম থাকতে দেখা গেছে।বিদ্যুৎ সংক্রান্ত জনতার ধাওয়ায় বিএনপির এক নেতার নাম হয়েছে দৌড় সালাউদ্দিন। সেজন্য আওয়ামী বিরোধী বিএনপির ডাকে জনগণকে সাড়া দিতে দেখা যায়নি। এবার সবার সাথে বিএনপি শরীক হয়ে আওয়ামী লীগকে তাড়া দিলে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। সেই সবাই যদি পিআর সমর্থক হয় তবে সেই সবার সাথে বিএনপির থাকা উচিত।

বিদ্যমাণ পদ্ধতির সবচেয়ে ভালো ফসল স্বৈরাচার। সুতরাং পিআর চালু করে দেখা যেতে পারে স্বৈরাচার উৎপাদন বন্ধ হয় কিনা।কোন নেতার প্রতি এখন আর জনতার ভক্তি নাই। সুতরাং দল ভোট পেয়ে যাদেরকে তারা নেতা বানাবে তারাই জনতার নেতা হবে। তিনশত এমপি ঠিক হওয়ার পর তাদেরকে এলাকা ভাগকরে দিলে তারাই এলাকার নেতা হবে। টিএনও ডিসি তো জনতার ভোটে নেতা হয় না, তথাপি জনতা তাদেরকে নেতা মানে। এমপিও না হয় দল ঠিক করে দেক। জনগণ দলকে ভোট প্রদান করুক। এ পদ্ধতির ভালো দিক হলো দল সংসদে আসন পেলেই দলের প্রধান নেতা সংসদে আসন পাবেন এবং তিনি তাঁর দলের কথা সংসদে বলতে পারবেন।

পিআর পদ্ধতিতে যদি স্বৈরাচার উৎপাদন বন্ধ হয় তাহলে ক্ষতি কি? স্বৈরাচারতো গণতন্ত্রই ঝেটিয়ে বিদায় করে। প্রতি বছর নতুন ভোটার হয় কিন্তু স্বৈরাচারের কারণে তারা ভোট দিতে পারে না। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। এবার তারাই দলে দলে রাস্তায় নেমে স্বৈরাচার তাড়িয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।এখন সে নির্বাচন পদ্ধতি দরকার যাতে আর স্বৈরাচার গজাতে পারবে না।

পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জাকি তুমি পাবে না ও বন্ধু? পুরনো নির্বাচন পদ্ধতিতে পুরনো ইতিহাস ফিরে এলে জাতি চব্বিশের আন্দোলনের কারণে লজ্জা পাবে। যেমন আমরা নব্বই এর গণ আন্দোলনের কারণে লজ্জা পেয়েছি যখন দেখলাম আমরা ভোট দিতে পারছি না, বরং আমাদের ভোট অন্য কেউ দেয়। পিআর হলে যদি সব সময় ভোট দিতে পারি তবে এ পদ্ধতিকে স্বাগত জানাব।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×