somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ আগষ্ট ২০০৪ এর গ্রেনেড হামলা তৃতীয় পক্ষের কাজ হতে পারে

২২ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনাকে হত্যা করে বিএনপিকে ফাঁসিয়ে ফায়দা হাসিলের জন্য ২১ আগষ্ট ২০০৪ এর গ্রেনেড হামলা তৃতীয় পক্ষের কাজ হতে পারে।তাদের ফায়দা হতে পারে বাংলাদেশের ক্ষতি। আওয়মী লীগের শেখ হাসিনা বিরোধী অংশও এ কাজে জড়িত থাকতে পারে। তবে প্রাণে বাঁচার পর শেখ হাসিনা এঘটনাকে ক্ষমতা পাওয়া ও তা’ দীর্ঘায়িত করার উপলক্ষ্য বানিয়েছেন। এ ক্ষেত্রে তিনি সঠিক অপরাধী খোঁজার চেষ্টা করেননি। সঠিক অপরাধী খোঁজার চেয়ে তিনি বিএনপিকে ফাঁসানো বেশী উপকারী মনে করেছেন। বিএনপি পরের নির্বাচনে জয়ী হওয়ার কৌশল নিয়ে তখন ব্যস্ত থাকায় তারা সঠিক অপরাধী খোঁজার সময় পায়নি। অপরাধী তাদের উপকার করার চেষ্টা করেছে বিধায় তারা হয়ত সঠিক অপরাধী খোঁজার প্রয়োজন মনে করেনি।১৫ আগষ্ট ১৯৭৫ এর খুনীদের দ্বারা বিএনপি উপকৃত হয়েছে বিধায় তারা তাদের বিচার বন্ধ রেখেছে। আবার ক্ষমতায় গেলে তারা ২১ আগষ্ট ২০০৪ এর গ্রেনেড হামলার সঠিক অপরাধী খুঁজে বের করে তাদের শাস্তি দিতে চেষ্টা করবে কি? তবে এটা তাদের দায়িত্ব বলে আমি মনে করি। কারণ তারা তখন দেশের প্রধান বিরোধী দল নেতার নিরাপত্তা দিতে সক্ষম হয়নি। অথচ দেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব ছিল।

আওয়ামী লীগ বা বিএনপি কোন পক্ষ ২১ আগষ্ট ২০০৪ এর গ্রেনেড হামলার আসল অপরাধী খুঁজে বের করতে পারেনি। আর যাদেরকে ফাঁসানো হয়েছে আদালত তাদেরকে একবার দোষী সাব্যস্ত করেছে এবং আবার খালাস দিয়েছে।তারমানে আদালতে উপস্থাপিত তথ্য কোন স্পষ্ট প্রমাণ বহন করে না।

বাংলাদেশে প্রচুর ভারত ও পাকিস্তান প্রেমী রয়েছে। এদের মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশ বিরোধী থাকা অসম্ভব নয়। ২১ আগষ্ট ২০০৪ এর গ্রেনেড হামলার মধ্যে জাতীয় ক্ষতির একটা বীজ আছে। সুতরাং এটা বাংলাদেশ বিরোধীদের কাজ হওয়া অসম্ভব নয়।আর বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শুধু বিএনপি নয়। জুলাই’২৪ এ তারা সবাই একসাথে রাস্তায় নামায় শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তখন তাঁর পক্ষে রাস্তায় নামা লোকের সংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছিল। সে অবস্থা এখনো অব্যাহত আছে। নতুবা ১৫ আগষ্ট ৩২ নম্বরে একটা লংকাকান্ড ঘটে যেত।এতগুলো বছর ক্ষমতায় থেকেও শেখ হাসিনা তাঁর হত্যাচেষ্টাকারীদেরকে শাস্তি দিতে পারলেন না। পালিয়ে না গেলে ৫ আগষ্ট হয়ত তাঁর হত্যাচেষ্টাকারীরা তাঁকে হত্যা করেই ফেলত। এখন তিনি বেঁচে থেকে কলকাতায় অফিস খুলে বসেছেন তাঁর ফেলে যাওয়া গণভবনে ফিরে আসার জন্য। আসলে এ ক্ষমতা জিনিসটার লোভ মানুষের মধ্যে আমৃত্যূ থাকে।তারেক এখনো ভারপ্রাপ্ত কেন? বেগম জিয়া তাঁকে ভারমুক্ত করছেন না কেন? তিনি এখন অবসরে গেলে তো সমস্যা নাই। বাংলাদেশের রাজনীতি থেকে নীতিটা বাদ পড়ে আমাদেরকে কিছুটা সমস্যায় ফেলেছে। তারেক জিয়াকে খুনী মনে না করার কারণে আমি তাঁর দলের লোককে জামাই বানিয়েছি। এবার আদালতও মনে হয় তাঁকে পুরাপুরি খালাস দিবে। তবে আওয়ামী লীগ হয়ত তাঁর উপর দোষ চাপানো বন্ধ করবে না। কারন বাংলাদেশের রাজনীতি যে দিকে লাভ সে দিকে থাকে।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪২
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×