জাশি বিরোধী ঐক্য জাশিকে হারাতে পারে
১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাশি বিরোধী ঐক্য জাশিকে হারাতে পারে, এর জন্য প্রয়োজন কাস্টিং ভোটের ৫০% ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটের বিধান। ডাকসুতে শিবিরের সাদিক কায়েম কাস্টিং ভোটের প্রায় ৪৮% ভোট পেয়েছেন। এতে ছাত্র দলের আবিদুল ইসলাম খান দ্বিতীয় হয়েছেন। দ্বিতীয় দফা ভোটে শিবির বিরোধী ঐক্য আবিদকে ভোট দিলে আবিদের জয়ী হওয়া সম্ভব ছিল। যে ২০% প্রথম দফায় ভোট দেয় নাই। তারাও দ্বিতীয় দফায় ভোট দিলে আবিদের বড় জয় সম্ভব ছিল।
জাতীয় নির্বাচনে কাস্টিং ভোটের ৫০% ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটের বিধান করলে জাশি বিরোধীরাই সংখ্যায় বেশী সীটে জয়ী হয়ে একক বা কোয়ালিশন সরকার গঠন করতে পারবে। জাশি বিরোধীরা ঐক্যবদ্ধ না হলে এবং কাস্টিং ভোটের ৫০% ভোট না পেলে দ্বিতীয় দফা ভোটের বিধান করা না হলে জাশির জয় ঠেকানো অসম্ভব হতে পারে। জাশি ফিল্ডের অবস্থা বুঝে। সেজন্য তারা জয়ের জন্য মরিয়া। বিভিন্ন চেতনা, পাকিস্তান এসব কথা দিয়ে এখন আর জাশিকে ঠেঁকানো যাচ্ছে না। এখন সারা বিশ্ব দুর্নীতি বিরোধী। দুর্নীতির গন্ধ জনতা যার গায়ে পাচ্ছে তাকেই ত্যাগ করছে। জাশি এর সুফল পাচ্ছে।
দুর্নীতিই জনতার বঞ্চনার কারণ বলে জনতা মনে করছে। জাশির গায়ে জনতা সেই গন্ধ কম পাচ্ছে। অথবা জনতা একবার তাদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে চায়। জাশির হঠাৎ অস্বাভাবিক ভোট বৃদ্ধির কারণ সেটা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন