somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিন্ন নামে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে

২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাদের সিদ্দিকীর দলের নমিনেশনে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে। পোষ্টারে কাদের সিদ্দিকীর সাথে পুতুলের ছবি দিলেই আওয়ামী ভোটাররা বুঝবে নির্বাচনে তাদের প্রার্থী কে? যেভাবেই থাকুক নির্বাচনে সবদল থাকলে এবং নির্বাচন নিরপেক্ষ হলে সেটা জাতির জন্য ভালো।

কম আর বেশী বাংলাদেশের সব দলের গায়েই ময়লা আছে।ভোটারদের পছন্দও বিভিন্ন রকম।সব ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জরুরী।হাজার জন হাজার কথা বলে। তারা আবার মিথ্যা কথাও বলে।জন বান্ধব যে কোন দল সেটা বুঝা মুশকিল। পুরাতন দলের কাজ জনগণ দেখেছে। নতুন দলের কাজ জনগণ না দেখলেও তাদের প্রতি জনগণের আস্তার জায়গা তৈরী হচ্ছে না।

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশের কি কি উন্নতি হয়েছে? নতুন সরকার আসার পর দেশের উন্নতি না হলেও যারা সরকারী দল হবে তাদের উন্নতি হওয়ার বিষয়টি আগাম বলে দেওয়া যায়। দুলাল সাহা থেকে সমাজতন্ত্র বিষয়ে আক্ষেপ শুনলাম। সোনাগাজী সেই দলের লোক। একদিন হয়ত তাঁকে সেই আক্ষেপ নিয়ে মরতে হবে। জাশি এবার ক্ষমতায় যাবে আমি এটা মনে করি না। একাত্তরে তাদের বাংলাদেশ বিরোধীতা জনগণ মেনে নিলেও তাদের একাত্তরের অসম্মান হয়ত জানগণ মানবে না।বাড়াবাড়ি যারাই করুক সেইটারও একটা সীমা থাকা লাগে।

৩২ নম্বর ভেঙ্গে ফেল্লে সেটা কি আবার গড়া যাবে না? কিছু কাজ হয়েছে যা একান্তই অপ্রয়োজনীয়। কোনভাবেই দেশে আর মব চলতে দেওয়া যাবে না। পুতুল রাজনীতিতে আসলে আমি তাঁকে স্বাগত জানাব। আমি বিএনপিকে ভোট দিলেও আমি নিরপেক্ষ। আমি চাই দেশের যে কোন নাগরিকের দেশের জন্য কাজ করার সুযোগ থাকুক। আমাদের বিগত দিনের সরকার ব্যবস্থার মত সরকার ব্যবস্থা থাকলে হয়ত আমেরিকায় মামদানী মেয়র হতে পারতো না। আমেরিকা ও ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন নাই। আমাদের দেশেও তেমন গণতন্ত্র থাকুক।এক লোক ভদ্রলোক ও অভদ্র লোকের ভোটের তফাতের কথা বলেছেন। কিন্তু অভদ্র লোকেরা ঐক্যবদ্ধ হলে ভদ্রলোকেরা ক্ষমতায় থাকতে পারবে কি?

এনসিাপর রিক্সাওয়ালা নমিনেশন মন্দ লাগেনি। এ সুবাদে তারা সারা দেশে এ শ্রেনীর ভোট পেলে সেটা তাদের কাজে লাগবে। উচ্চ কক্ষে পিআর আশা ব্যঞ্জক। সব মিলিয়ে দেশের ইতি বাচক পরিবর্তন কাম্য। গত রাতে স্বপ্নে আগামী সরকারের লোকদের অপহরণ বানিজ্য দেখে হতাশ হলাম।হতাশা দেখতে দেখতে আমাদের মনজগতেও হতাশাই কাজ করে। তার থেকেও হয়ত হতাশা জনক স্বপ্ন দেখে থাকতে পারি। তথাপি ভালো কিছুর অপেক্ষায় থাকতেই ভালো লাগে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৫ ভোর ৬:২৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×