
এযাবৎ জামায়াতের সাথে যারা ছিল বা আছে, যারা জামায়াতের সাথে ছিল বা আছে তাদের সাথে যারা ছিল বা আছে এবং জামায়াত বাদ দিলে ঠগ বাছতে গাঁ উজাড়ের দশা হয়।তাহলে কামাল ভাইয়ের দোষ কোথায়? একই দোষে অন্যদের দোষ না হলে কামাল ভাইয়ের দোষ কেন হবে?
বৃটিশ পক্ষ, হিটলার পক্ষ, ভারত পক্ষ, পাকিস্তান পক্ষ ও এদের বংশধর বাদ দিলে খাঁটি বাংলাদেশ পক্ষের লোক থাকে কি? আপনি যদি বলেন ভারত পক্ষ ভাল। তো ৪৭ এর সে ভাল পক্ষে সবাই ভোট দিলে আজকের বাংলাদেশ হতো কি? বরং সেসময়কার পাকিস্তান পক্ষের লোকদের কারণেই পাওয়াগেল আজকের বাংলাদেশ।এতে বুঝা যায় অন্তত ৪৭ এ পাকিস্তান পক্ষ উপকারী ছিল।৪৭ পাকিস্তান পক্ষ উপকারী। ৭১ পাকিস্তান পক্ষ ক্ষতিকর। বীজগণিতের সূত্রে উভয় সমীকরণের যোগফল শূণ্য। কাজেই হিসেব করতে হবে বর্তমানে কারা বাংলাদেশ পক্ষ আছে। সে হিসেবে কামাল ভাই বেঠিক নয়।আর অতীত হিসেব করলে কেউ সঠিক নয় বরং সবাই বেঠিক।
এখন ভারত বা মায়ানমার হামলা করলে যারা বাংলাদেশের পক্ষে থাকবে আপনি কি তাদেরকে বাংলাদেশের শত্রু ভাবতে পারেন? আমার মনে হয় নিজেদের স্বার্থে কেউ কেউ আমাদের জাতিকে ভুল পথ দেখাচ্ছে। যুদ্ধঅপরাধীর বিচার চলুক তাতে কারো আপত্তি থাকার কথা নয়। কারণ অপরাধের বিচার হওয়াই সঠিক কাজ। কিন্তু অপরাধকে কেউ কেউ যেভাবে হিসেব করছে সেভাবে অপরাধের বাইরে কেউ থাকে না।এখন বলা হচ্ছে অপরাধীর বংশ আত্মীয় বন্ধু সবাই অপরাধী, অথচ যারা এটা বলছে তারা নিজেরাও এর মধ্যে শামিল।কামাল ভাই আইনের লোক। তবে কি তিনি বেআইনি কাজ করছেন? দোষ কোন পক্ষের, কামাল ভাই না তার উপর হামলাকারী পক্ষের? বিচারের দায়িত্ব জনগণের। অবশ্য এ অসহায় জনগণ ত্রিশতারিখে নিজের ভোট দিতে পারে কি না এ বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।
জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে ভাল কথা কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্যরা ভোটে অংশগ্রহণ না করলে ভোট হবে কেমন করে? ভোট চাইতে গেলে পিটানো হচ্ছে এটা আবার কেমন কথা? তবে কি আমাদের শান্তিতে থাকার কোন অধিকার নেই? এমন আর কতকাল চলবে? এমন অরাজকতা জনগণকে কত আর সহ্য করতে হবে? এদেশের লোকদের বিবেক কি চিরকাল ঘুমিয়ে থাকবে? আমাদেরকে অবশ্যই বদলোকদের সঙ্গ ছাড়তে হবে। বর্তমানে যারা বাংলাদেশের পক্ষে তাদেরকে যারা শান্তিতে থাকতে দেয়না তারা বদ লোক। যারা ভোটের প্রচারে বাধা দেয় তারা বদ লোক। যারা ভোটারদেরকে ভোট দিতে দেয় না তারা বদ লোক।জনগণ ক্ষেপেগেলে এরা গণপ্রতিরোধের মুখে পড়বে বিষয়টা তাদের মাথায় থাকা দরকার।আমার মনে হয় চিতল পিঠার ছিদ্র না গণে কার কাজ কেমন সে হিসেবে ভোট দিলেই চলে। যারা ভোট চান তারা বলুন তারা দেশের কি উন্নয়ন করেছেন এবং সামনে কি উন্নয়ন করবেন। জনগণ অবশ্যই আপনাদের কথা শুনবে। কিন্তু উন্নয়নের বাইরে অন্য অন্য কথা বললে জনগণ কতকাল সে কথা শুনবে সেটা বলা মুশকিল।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



