৯/১১ এর পর সারা বিশ্বেই মুসলিমদের একটু অন্য নজরে দেখা শুরু হয়েছিল। এর থেকে রেহাই পায়নি ভারতও। হঠাত করে মুসলিমদের বিশেষ করে মাদ্রাসা গুলোর উপর বিশেষ নজর দেওয়া শুরু হল। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেহ গুহ বললেন - 'এই রাজ্যের সীমান্তঘেষা মাদ্রাসা গুলোতে পাকিস্থানী চরেরা আশ্রয় পায়। এই সকল অবৈধ মাদ্রাসা গুলো বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে সরকার'। মজার ব্যাপার হল, মাদ্রাসা গুলোতে কি পড়ানো হয়, কেন পড়ানো হয়, কে পড়ে, কেন পড়ে এটার খবর সরকার কোন দিনও রাখেনি। যাক, উপরের বক্তব্যের জন্য পড়ে অবশ্য বুদ্ধদেব বাবু ক্ষমা চেয়েছিলেন। কিন্তু এটা সত্য যে মাদ্রাসা সম্পর্কে ভারতের অনেকেই সন্দেহ করতেন। হয়ত এখনো করে। তাদের কাছে আমার প্রশ্ন, ভারতীয় মাদ্রাসায় পড়ে এখন পর্যন্ত কেউ সন্ত্রাসী হয়েছ কি? মানে এমন কোন সন্ত্রাসী ধরা পড়েছে কি যে মাদ্রাসা পড়ুয়া। টুন্ডা, ইয়াসিন ভাটকাল, আফজাল গুরু, দাউদ ইব্রাহিম, ছোটে শাকিল এরা সবাই মুসলিম ঘরের ছেলে, কয়েক জন দাড়িওয়ালা। কিন্তু কেউই মাদ্রাসা পড়ুয়া নয়। মাদ্রাসার যা পরিবেশ আমি দেখেছি এখানে সন্ত্রাসী কখনই তৈরি হতে পারেনা। এখান থেকে যারা পড়াশোনা করে বের হয় তারা সমাজকে ভালো কিছুই দেয়। আরেকটা কথা, সমাজের যত গুন্ডা, বদমাস, খুনি, ধর্ষক এরা সবাই কিন্তু স্কুলে পড়া। তাহলে কি স্কুল কলেজ বন্ধ করে দিতে বলবেন? কখনোই একজন বা কয়েকজনকে দিয়ে একটা ধর্ম, একটা সম্প্রদায় বা একটা প্রতিষ্ঠানের বিচার করা ঠিক নয়। ইয়াসিন ভটকালকে দিয়ে যেমন মুসলিমদের বিচার করা যাবে না তেমনি আশারাম বাপুকে দিয়ে হিন্দুদের বিচার করা বোকামী ছাড়া অন্য কিছু নয়।
ভারতীয় মাদ্রাসা গুলোতে কি সত্যিই সন্ত্রাসবাদী তৈরি করা হয় ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।