somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

আদর্শ পরিবার ও পরিবেশ

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা কথা প্রচলিত আছে, ‘আমাদের মাথার উপরে উড়ন্ত চিলকে আকাশে উড়তে যদি বাঁধা নাও দিতে পারি তবুও আমরা আমাদের মাথার চুলে তাকে বাঁসা বাঁধতে কোন দিনই দেবনা, একাজ তো অবশ্যই পারব’। ইসলাম আমাদের প্রথমে নিজ বাড়িতে দাওয়াত বা ইসলাহ করতে বলে। তারপর প্রতিবেশি বা সমাজে। কারণ, প্রত্যেকে নিজের বাড়ি থেকে অইসলামী কালচার দূর করলে এবং ইসলামী কালচারে পরিবার গড়তে পারলে সমাজ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আদর্শ পরিবার ও পরিবেশ সম্পর্কীত কিছু তথ্য কুরা’আন এবং হাদীস থেকে তুলে ধরলাম। আশা করি অনেকেই উপকৃত হবেন।

▼ হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে অগ্নি হতে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ এবং প্রস্তর। যার নিয়ন্ত্রণভার অর্পিত আছে নির্মমহৃদয় কঠোরস্বভাব ফিরিস্তাগণের উপর। যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করেনা এবং যা করতে আদিষ্ট হয় তাই করে। [কুর'আন; ৬৬/৬]

▼ প্রিয় নবী সা. বলেন – ‘অবশ্যই আল্লাহ প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির নিকট থেকে তার দায়িত্বশীলতা প্রসঙ্গে কৈফিয়াত নেবেন; সে তা যথার্থভাবে পালন করেছে নাকি অবহেলা প্রদর্শন করেছে? এমন কি বাড়ির কর্তার নিকট থেকে আর পরিবারের লোকজনদের ব্যাপারেও কৈফিয়ত নেবেন’। [নাসাঈ, ইবনে হিব্বান, সহীহ জামে/১৭৭৪]

▼ নবী সা. বলেন – ‘যার দ্বীন ও চরিত্র তোমাদেরকে মুগ্ধ করে তার সহিত (তোমাদের ছেলে কিংবা মেয়ের) বিবাহ দাও। যদি তা না কর (দ্বীন ও চরিত্র না দেখে বংশ, রুপ বা ধনসম্পত্তির লোভে বিবাহ দাও) তবে পৃথিবীতে বড় ফিতনা ও মস্ত ফ্যাসাদ, বিঘ্ন ও অশান্তি সৃষ্টি হবে’। [ইবনে মাজাহ/১৯৬৭]

▼ ইমাম কাতাদাহ রহ. বলেন – ‘গৃহস্বামী তাদেরকে আল্লাহর আনুগত্য করার আদেশ করবে, তাঁর অবাধ্যতা করতে নিষেধ করবে, আল্লাহর অনুশাসন দ্বারা তাদের তত্ত্বাবধান করবে ও তা মান্য করার আদেশ দিবে এবং এ বিষয়ে তাদের সহায়তা করবে। অতএব যখন তাদের কোন পাপ কাজে লিপ্ত দেখবে, তখন শাসন ও তিরস্কার করবে’।

আমাদের মাঝে অনেকেই আছে যারা ইসলামী রাষ্ট্র গড়তে চাই, ইসলামী বিপ্লব আনতে চাই কিন্তু নিজ পরিবারের দিকে ভ্রুক্ষেপই করিনা। এমন নয় যে আপনার কথাতে পরিবারের সকলে ঠিক হয়ে যাবে, অনেক নবীও নিজ পরিবারকে ঠিক করতে পারেননি। কিন্তু তাদের কাছে আল্লাহ ও মুহাম্মাদ সা. এর কথা পৌছে দেওয়া আপনার কর্তব্য।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×