somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

সরকারের কাল্পনীক সন্ত্রাসী সংগঠন !

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সরকার বা গোয়েন্দা সংস্থা গুলো যদি একটা 'কাল্পনীক' সন্ত্রাসী সংগঠন বা দেশ বিরোধী সংগঠন বানিয়ে প্রচার করে তবে সরকার ও গোয়েন্দা সংস্থার প্রচুর লাভ হয়। যে কোন জঙ্গি হামলা বা দুর্ঘটনাকে সেই কাল্পনীক সন্ত্রাসীদের কাজ বলে চালিয়ে দেওয়া যায়। এছাড়া সরকার বিরোধী যে কোন লড়াইয়ে বা আন্দোলনের সময় ছোট মোট ব্লাস্ট করেও আলোচনার মোর ঘুরিয়ে দেওয়া যায়। এরকম একটা 'কাল্পনীক সংগঠন' সরকার বা গোয়েন্দা সংস্থা গুলোর কাছ থেকে এক টাকাও না নিয়ে তাদের কল্যানের প কল্যান করে যেতে পারে। 'ইন্ডিয়ান মুজাহিদীন' -কেও অনেকে সরকার বা গোয়েন্দাদের তৈরি একটা কাল্পনীক সন্ত্রাসী সংগঠন বলেই মনে করেন। যখন হেডলিকে ধরা হয়েছিল তখন তার কাছ থেকেই নাকি জানা গিয়েছিল ইন্ডিয়ান মুজাহিদীনের কথা। কিছুদিন পর হেডলিকে আমেরিকা নিয়ে গেল আর ভারতে ছেড়ে গেল ইন্ডিয়ান মুজাহিদীন। তারপর থেকেই যে কোন সন্ত্রাসী কারনামার দায়ভার নিচ্ছে ইন্ডিয়ান মুজাহিদীন। যাই কিছু ঘটুক তারসাথে জড়াচ্ছে ইন্ডিয়ান মুজাহিদীনের নাম। আই. এম. মেম্বার সন্দেহে ধরা হচ্ছে যাকে তাকে। আসলে আই.এম বলে কিছু আছে না নাই আল্লাহই ভালো জানেন। যাইহোক, এই ব্যাপারে একটা ছবির কথা বলতেই হয়। ছবিটির নাও ওয়াগ দ্যা ডগ। কাহিনী ছিল এরকম –

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুঞ্চ সপ্তাহ আগে প্রেসিডেন্টের একটা মারাত্মক কেলেংকারী ফাঁস হয়ে যায়। প্রেসিডেন্টের দ্বিতীয়বার নির্বাচিত হবার স্বপ্ন যখন ধূলিস্যাত হবার উপক্রম, তখন তাঁকে বাঁচাবার জন্য তাঁর একজন ঘনিষ্ঠ সহকারী ডেকে আনলেন হলিউডের প্রথিতযশা প্রযোজক স্ট্যানলি মসকে। মসের বিশাল বাড়িটিই একটি শুটিং স্পট। সেখানে তিনি কাজ শুরু করে দিলেন। এক আলবেনীয় চেহারার তরুনীকে ওয়াশিংটনের রাস্তা থেকে নিয়ে আসা হল। তাকে বাড়ির সবুজ লনে নিয়ে গিয়ে তার হাতে একটি বড় প্যাকেট দিয়ে বলা হলো প্যাকেটটি বুকে আঁকড়ে ধরে দৌড়ে যেতে। দেখা গেল সেই ভিডিও চিত্রটি কম্পিউটারে নিয়ে মসের টিম কাজ করছে।

পরের দৃশ্যে দেখা গেল আমেরিকার সবগুলো টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ হিসাবে এসেছে আলবেনিয়ায় যুদ্ধের খবর। খবরে দেখা গেল নিরীহ গ্রামবাসীর উপর বৃষ্টির মত বোমা পড়ছে। তার মধ্যে প্রিয় বিড়ালছানাটি বুকে জড়িয়ে ধরে একটি তরুনী নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যাচ্ছে। তরুনীটি আর কেউ নয়, আগের দৃশ্যে যার ভিডিও চিত্র নেয়া হয়েছিল সেই। মুভি এডিটর মেয়েটির ছবি রেখে তার চারপাশের সবকিছু পাল্টে দিয়ে একটা যুদ্ধের ছবি বানিয়ে দিয়েছে এবং আমেরিকান মিডিয়া তাকেই খবর হিসাবে সারাবিশ্বে প্রচার করছে। অন্যান্য দেশের টিভি চ্যানেল, পত্র-পত্রিকাও জুড়ে থাকলো একই ছবি, একই খবর। এখানেই শেষ নয়। খবরে বলা হল স্যাটেলাইটে পাওয়া তথ্যেও যুদ্ধের সত্যতার প্রমান পাওয়া গেছে। মুহুর্তের মধ্যে সারা বিশ্ব, বিশেষ করে আমেরিকানদের দৃষ্টি প্রেসিডেন্টের কেলেংকারী থেকে ঘুরে কথিত যুদ্ধের দিকে চলে গেল। বিভিন্ন মহল থেকে উক্ত দেশে সৈন্য পাঠাবার দাবী উঠতে থাকলো। উক্ত দেশের প্রবাসীরা মিছিল করে, সিনেটর ও কংগ্রেসম্যানদের কাছে গিয়ে তাদের দেশের সাধারন মানুষদেরকে ডিক্টেটরের হাত থেকে বাঁচানোর আবেদন করতে থাকলো। মানবতাবাদী আমেরিকা নির্যাতিত মানুষের দুঃখে ক্ষণে ক্ষণে কেঁপে উঠতে লাগলো। অবশেষে প্রেসিডেন্ট বাধ্য হলেন উক্ত দেশটিতে সেনা পাঠিয়ে বিশ্ব মানবতাকে রক্ষা করতে।

অসম্ভব নিপুনতার সাথে ছবিটিতে দেখানো হয় কিভাবে মিডিয়াকে ব্যবহার করে আমেরিকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়, আমেরিকান জনগনকে বোকা বানানো হয় এবং কিভাবে বিশ্বের অন্য প্রান্তের মানুষ, যাদের সাথে আমেরিকার কোন বিরোধ কিংবা বিশেষ বন্ধুত্ব কিছুই নেই, তারা কিভাবে এই খেলার নির্মম শিকারে পরিনত হয়ে যায়। মুভিটি নির্মিত হয়েছিল টুইন টাওয়ার ধ্বংসের কয়েক বছর আগে ১৯৯৭ সালে এবং মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালেন জানুয়ারীতে। এই জাতীয় ঘটনা আমেরিকার রাজনীতিতে এতো বেশী ঘটে থাকে যে, মুভির কাহিনীকে বাস্তবতারই প্রতিরূপ হিসাবে সবাই দেখেছেন এবং সেসময় কেউই একে অবাস্তব কিংবা অতিরঞ্জিত মনে করেননি।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×