somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

শুধু মোদির সমালোচনা করা আর অন্যদের ব্যাপারে চুপ থাকাও এক ধরণের অপরাধ

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোদিকে গুজরাট দাঙ্গায় ক্লিনচিট দেওয়া হয়েছে কাল। আল্লাহই ভালো জানেন তিনি দাঙ্গার সময় নিজের ইচ্ছায় ব্যবস্থা নেননি নাকি নিয়েছিলেন। তবে কাল থেকে আমার মাথায় একটা কথা ঘুর ঘুর করছে। কাল একটা লেখা লেখেছিলাম সরকারের কাল্পনীক সন্ত্রাসী সংগঠন সম্পর্কে। একটা কাল্পনীক সংগঠন থাকলে সরকারের খুব সুবিধা হয় যাতে যা কিছুই ঘটুক তাদের নামে চালিয়ে দেওয়া যায় আর সরকার বিরোধী আন্দোলনের সময় কিছু দুর্ঘটনা করে আলোচনার মোর ঘুরিয়ে দেওয়া যায় (বিস্তারিত পড়ুন কালকের স্টেটাসে)।

মোদিকেও সকল রাজনৈতিক দল তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছে। যেকোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই মুসলিমরা কোন অভিযোগ তুললে তারা মোদির কথা টেনে এনে মুসলিমদের চুপ করিয়ে দেয় বা ভুলিয়ে দেয়। আলোচনার মোড় ঘুড়িয়ে দেয়। মোদি ভালো না খারাপ আল্লাহই ভালো জানেন। কিন্তু মোদির কারণে সকল দল যে মুসলিমদের কত বোকা বানিয়েছে আর বানাচ্ছে তার হিসাব করা মুশকিল।

আমরা জানি যে ভারতের দাঙ্গা গুলোর মধ্যে গুজরাট দাঙ্গা সবথেকে ভয়ংকর। এটা নিয়ে বিজেপি বিরোধী সকল পার্টি প্রচুর আলোচনা-সমালোচনা করেছে। ২০০২ সালের পর এরা এই দাঙ্গার নামে মুসলিমদের এত্ত এত্ত বোকা বানিয়েছে তা ভাবাই যায়না। আসামে কংগ্রেসী রাজ। তারা নাকি ধর্মনিরপেক্ষ! অথচ আসামে এত মাস ধরে কি বিশাল দাঙ্গায় না চলল! কংগ্রেস আসাম দাঙ্গার সময়েও মোদির সমালোচনা করতে ব্যস্ত। আর মুসলিমরাও গুজরাটের কথা ভেবে, মোদির সমালোচনা শুনে আসা্মের অত্যাচারকে ভুলতে ব্যস্ত।

সমাজবাদি পার্টির নেতা মুলায়াম সিং যাদবকে অনেকে মাওলানা মুলায়াম সিং যাদব বলে থাকেন। তিনি নাকি এতটাই মুসলিমদের আপন। কিন্তু মুজাফফার নগরে কি হল? আচ্ছা ভাই যা হল হল... বিজেপি করল, অমিত শাহর উস্কানি হল কিন্তু এত মাস পরেও কেন হাজার হাজার মুসলিমরা ভ্রান শিবিরে আছে?! আরে ভাই আছে আছে ঠিকভাবে খাবার আর ঠান্ডা থেকে বাঁচার জন্য কম্বলের ব্যবস্থাও করতে পারবেনা?! অবস্থা এতটাই খারাপ যে সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকারকে শীঘ্রই কম্বলের ব্যবস্থা করতে বলেছিলেন তারপরেও তারা ঠিক ভাবে সামান্য কম্বলের ব্যবস্থা করতে পা্রেন না। নিউজে দেখলাম ভ্রান শিবিরের বাচ্চারা কম্বল, খাবার, ঔষুধের অভাবে মারা যাচ্ছে।

একবিংশ শতাব্দীতে এসে দাঙ্গা হওয়াটা মানবতার জন্য খুবই লজ্জাকর ব্যাপার। দাঙ্গার সমালোচনা নিশ্চয় প্রতিটি নিরপেক্ষ নাগরিককে করা উচিত। কিন্তু শুধু মোদি মোদি করে যারা লাফান আর অন্য দাঙ্গাকারীদের ব্যাপারে চুপ থাকেন তারাও নিশ্চয় অপরাধী।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×