somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

সন্ত্রাসের ইসলাম তালাকের কোরান

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সালটা ২০১৩ । ফেব্রুয়ারী মাসের শেষের দিক । ঠান্ডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে । সেই সময় ইসলামপুর হাই স্কুল মাঠে বই মেলা চলছিল । ১৮ ‘তম জেলা বইমেলা । নিউ ইন্ডিয়া বুক ডিপো নামে একটা বইয়ের দোকানে দেখলাম সব রেয়্যার বইয়ের কালেকশান । পুরোনো বই বেশির ভাগ । ছেড়া, ময়লা ধরা, প্রচ্ছদ ছাড়া বই বেশির ভাগ । তারপরেও আগ্রহ হল । কারন অনেক এমন বই পেয়ে যেতে পারি যেগুলো এখন আর পাওয়ায় যায়না । হয়ত ব্যান হওয়া বইও পেয়ে যেতে পারি । সেই উদ্দেশ্যেই ঢুকে পড়লাম আর অনেকক্ষন হাতড়ে খোঁজ পেলাম একটা বইয়ের।

বইয়ের এবং লেখকের নাম দুটোই খুব ইন্টারেস্টিং লাগল । বিতর্কিতও । বইয়ের নাম সন্ত্রাসের ইসলাম তালাকের কোরান । আর লেখকের নাম মালেক তসলিম রুশীদ । নামটা থেকে কেন জানি তসলিম নাসরিন আর সলমন রুশদীর গন্ধ আসছে । যাইহোক, বইটা হাতে নিয়েই সোজা সূচিপত্রে চলে গেলাম । সূচিপত্র দেখে তো চক্ষু চড়কগাছ । এ তো ভয়ানক বই । সূচি পড়ে মনে হচ্ছিল তখনই শুরু করে ফেলি পড়তে । ফাটাফাট কিনে ফেললাম ।

বইটির চারটি অধ্যায় । প্রথম অধ্যায় ‘প্রচলিত চর্চা’ । এই অধ্যায়ে মুসলিমদের বিরুদ্ধে যত অভিযোগ, সমালোচনা এবং প্রচলিত ধারণা আছে তা উল্লেখ করা হয়েছি অনেক অনেক বইয়ের এবং খবরের উদ্ধৃতি দিয়ে । বিশেষ করে আনন্দবাজার এবং দেশ পত্রিকার উদ্ধৃতি দিয়ে । এর পরের অধ্যা্য ‘প্রতিক্রিয়া’ । এই অধ্যায়ে প্রচলিত চর্চার ফলে যেসব প্রতিক্রিয়া মুসলিমদের বিরুদ্ধে হয় তা নিয়ে আলোচনা করা হয়েছে । তৃতীয় অধ্যায়ে ‘যাচাই’ করা হয়েছে মুসলিমদের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ, বই ও পত্র পত্রিকার সমস্ত সমালোচনা ও খবরের সত্যতা । চতুর্থ অধ্যায় ‘যাচাইয়ের পরে’ । যেখানে সিদ্ধান্ত গুলো দেওয়া হয়েছে ।

বইটি খুবই তথ্য সমৃদ্ধ । বইটা লিখতে লেখককে কত পরিশ্রম করতে হয়েছে সেটা বোঝা যায় পাতাই পাতাই হাজার হাজার খবরের কাগজের ডেট সহ উদ্ধৃতি আর বিভিন্ন বইয়ের উদ্ধৃতি থেকে । প্রায় সব বাংলা খবরের কাগজের প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়, চিঠিপত্র ইত্যাদি সংকলিত হয়েছে বইটির পাতায় পাতায় ।

বইটি খুব সুন্দর সহজ ভাষায় লেখা হয়েছে । এত তথ্য ও প্রমান নির্ভর যে, যে কেউ বইটির সাথে সহমত জ্ঞাপন করবেন । বইটি পড়লে মুসলিমদের সম্পর্কে অনেক ভুল ধারনা দূর হবে । সাথে মিডিয়া এবং রাজনীতির কারনে কিভাবে সাম্প্রদায়িকতার বিষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাও বোঝা যাবে । মুসলিমদের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে ভুল ধারনা বা অভিযোগ গুলো যাচাই করে তার জবাব দেওয়া হয়েছে ।

বইটি পরে আর প্রকাশিত হয়েছে কিনা জানিনা । তবে কলকাতার আশেপাশে যারা আছেন লেখা প্রকাশনীতে খোঁজ নিয়ে দেখতে পারেন । বর্তমান পরিস্থিতে মুসলিমদের আকসার বিভিন্ন প্রশ্নের সন্মুখিন হতে হয় । যার উত্তর অনেকের পক্ষেই দেওয়া কঠিন হয়ে যাই । এ বই আপনার জ্ঞান বাড়াবে এবং অন্যদের ভুল ধারনা দূর করতে পারবেন । তাই অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন ।


বই পরিচিতিঃ
সন্ত্রাসের ইসলাম তালাকের কোরান
লেখক – মালেক তসলিম রুশীদ
প্রথম প্রকাশ – জুন, ২০১০
পৃষ্ঠা – ৪৩২
মুল্য – ২০০ টাকা
পরিবেশকঃ লেখা প্রকাশনী; ৫৭ডি কলেজ স্ট্রিট, কলকাতা-৭৩; ফোন – ২২৪১ ৯৭১৮; মোবাইল - ৯৪৩৩২৮০৭২০
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×