somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খলিফা উমার (রা.) এবং এক বেদুঈন দম্পতির গল্প

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খলীফা উমার ফারুক (রা.) নিজের অভ্যাসমত রাত্রে প্রজাদের অবস্থা জানার উদ্দেশ্যে মদীনা শহর টইল দিতেন। লোকেরা শয্যাগ্রহণ করে আরাম করত। আর তাদের আমীর তাদের সমস্যাবলী অবগত হওয়ার জন্য এবং তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার নিমিত্তে শহর প্রদক্ষিণ করতেন। একদিন একটা খোলা মাঠ বেঁয়ে হাটছিলেন। মাঠের এক প্রান্তে একটি তাঁবু খাটানো ছিল। তিনি তাঁবুর ভেতর থেকে একজন মহিলার কান্না ও কাতরানোর আওয়াজ শুনতে পেলেন। উমার (রা.) তা শুনে ঐ দিকেই যাত্রা করলেন। তাঁবুর দরজায় একজন পুরুষ বসেছিল। উমার (রা.) তাকে সালাম দিলেন। জিজ্ঞাসা করলেন, ‘তুমি কে?’ লোকটি বলল, ‘আমি মরু অঞ্চলের অধিবাসী। এই শহরে আমি অপরিচিত বিদেশী মানুষ। আমীরুল মু’মেনীনের সাক্ষাতের উদ্দেশ্যে এসেছি। যাতে কিছু সাহায্য লাভ করতে পারি’।

এবার উমার (রা.) ঐ মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন, ‘ও কে? এবং কেন কাতরাচ্ছে?’। লোকটা একটু বিরক্ত হল। কারন, সে তো জানে যে, সে আমীরুল মু’মেনীনের সাথেই কথা বলছে! লোকটা বলল, ‘আল্লাহর বান্দা তুমি নিজ রাস্তা দেখ। যে কথার সাথে তোমার কোন সম্পর্ক নাই সেই কথা কেন জিজ্ঞেস করছ?!’

উমার তাকে নম্রতার সাথে বলল, ‘ওহে বিদেশী ভাই! তুমি তোমার সমস্যার কথা খুলে বল। যদি সম্ভব হয় তাহলে আমিই তোমার সাহায্য করব’। লোকটা তখন বলল, ‘শোনো! আমার স্ত্রীর প্রসব বেদনা দেখা দিয়েছে। কাছে অন্য কোন মহিলাও নেই যে, তার এই অবস্থায় তাকে সাহায্য সহযোগিতা করবে’।

এই কথা শোনা মাত্রই আমীরুল মু’মেমীন উমার তাঁর বাড়ির দিকে রাওনা হল। তাঁর সহধর্মিনী উম্মে কুলসুমকে ঘুম থেকে জাগালেন। বললেন, ‘আল্লাহ তা’আলা তোমাকে আজ নেকি করবার সুযোগ করে দিয়েছেন’। কুলসুম (রা.) বললেন, ‘নেকি অর্জনের জন্য কি এমন কাজ বলুন?’

উমার (রা.) তাঁর স্ত্রীকে সব খুলে বললেন। তারপর দুজনে মিলে প্রসব করানোর জরুরি জিনিস এবং কিছু খাদ্যসামঘ্রী নিয়ে তাঁবুর নিকটি এলেন। উম্মে কুলসুম (রা.) তাঁবুর ভেতরে গেলেন এবং প্রসব করানোর চেষ্টা করতে লাগলেন। আর উমার (রা.) এবং লোকটি মিলে খাবার তৈরির জন্য ব্যস্ত হলেন। উমার (রা.) নিজে আগুন ধরানোর জন্য ফুঁক দিচ্ছেন।

এদিকে মহিলার প্রসব হয়ে গেছে। তাঁবুর ভেতর থেকে খলিফা পত্নী বললেন, ‘আমীরুল মু’মেনীন! আপনার সাথীকে সুসংবাদ দিন যে, আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করেছেন’।

যখন ঐ ব্যক্তি এই কথা শুনল, তখন সে অবাক-হতবাক হয়ে গেল! ইনিই আমীরুল মুমেনীন; যিনি তার সাথে খাবার বানাচ্ছেন! আগুনে ফুঁক দিচ্ছেন!

ঐ দিকে লোকটির স্ত্রীও অবাক। এতক্ষন যে নার্সের মতো তার সেবা করল আর প্রসব করালো সে আসলে বিশাল সালতানাতের আমীরের স্ত্রী! আলী ফাতেমা (রা.) এর কন্যা এবং রসুলুল্লাহ (সা.) এর নাতনী! [সুনহরে আওরাক্ব/ ১৪৬-৪৭ পৃষ্ঠা]
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×