উদ্ধত ক্ষমতার আসন বিনাশে
ফরিদ উদ্দিন মোহাম্মদ
অতপর নিদ্রা ভঙ্গ; আত্ম চিৎকারে বিভৎসতা ছড়িয়ে পড়ে
শতাব্দি প্রাচীন প্রাচীর ভেদ করে সুসভ্য সভ্যতায়
নিদ্রাহীনতায় অবিরাম কেটে যায় অজস্র সময়
স্রোতের বিপরীতে ভেসে যেতে চায় আরো কিছু শব
কেননা স্বপ্রাণ অবস্খায় চলতে হয় বরাবরই স্রোত মুখি
তাই মৃতদের আন্দোলন শুরু হয় উয়ারী বটেশ্বর হতে -
সহস্র শতাব্দির পুরোনো সভ্যতায়
হয়ত এবার ঘুরে যাবে পৃখিবীর গতি
স্বপ্রাণ আমরা বিশ্রি ভাবে মরে আছি তা জেনে গেছে
আমাদের পূর্ব পুরুষ
উত্তরণে উদ্ধত আজ আবারো তারা
হে পূর্ব পুরুষ এসো; তিমির বিদারী এই ক্ষণে
কঙ্কাল মুষ্টি দিয়ে ধ্বংস কর সব ক্ষমতার আসন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

