নাগরিক ধুলা উড়ে যায় অদৃশ্য বাতাসে
ফরিদ উদ্দিন মোহাম্মদ
যৌবনের মত কলমের কালিও যে শেষ হয়ে যায় এক সময়
ঘোড় দৌড়ে খুরে খুরে উড়ে যায় পিচ ঢালা নগরের অদৃশ্য ধুলা
অবিরাম ছুটে চলে বালিহীন পাথুরে রাস্তায়
উদ্দেশ্যহীন যাত্রা আজ পাখিদের মত
ওরা চায়নি কথনো নীল আকাশটা ছুঁতে
চায়নি সমদ্রের শেষ প্রন্তের বালিতে লুটুপুটু খেলতে
অবশেষে শেষ হয়ে যায় সব কিছু
যৌবন কালি পথ কিংবা সমুদ্র
তবুও নিরন্তর অন্ধ স্বপ্নযাত্রা
নিজেদের মাঠ নিয়ে ব্যস্ত আপন শষ্য বুননে
ফসলের অপেক্ষায়, যদিও আপেক্ষিক সবি
আবারো ঘোড় দৌড়
আর ঘোড় সাওয়ার কেউ
নাগরিক ধুলা উড়ে যায় আদৃশ্য বাতাসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

