হৃদয়ে লাগানো একেকটি টেরাকোটা
ফরিদ উদ্দিন মোহাম্মদ
কালের বিবর্তনে ক্ষয়ে ক্ষয়ে যায় আমাদের
হৃদয়ে লাগানো একেকটি টেরাকোটা
সাপের চেয়ে দ্রুত আসে মৌসুম
আমাদের খোলস বদলের
সাপ নিরব থাকে কিন্তু ফোস করতে জানে
অথচ ভুলেগেছি আমরা
শ্রাবনেও দহন হয় সতী অনন্ত শ্মশানে;
শ্মশান লেগে আছে প্রত্যেকের ভেতরে
টেরাকোটাগুলো আজ ধারালো ভাঙ্গা কাঁচ
খসে গেছে সেখান থেকে সমস্ত স্মৃতি অথবা মিথ
পুরান অতপর পুরাণ হয়ে যায় সব
এরপর মিশে যায়
তারপরও
কালের বিবর্তনে ক্ষয়ে ক্ষয়ে যায় আমাদের
হৃদয়ে লাগানো একেকটি টেরাকোটা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

