কৌণিক বিপ্রতা
----------
বিভৎসতার মাঝে সুন্দর বা শিল্পতা খুঁজে পাওয়া যায় কিনা জানিনা
আমি সাতরে বেড়াই ফিনফিনে রক্ত মাঝে
তোমার দেয়া লাল গোলাপটাও যে রক্ত হয়ে যাবে তা আমার জানা ছিল না
তবে কি লাল গোলাপ আর রিক্ততা একই কথা ?
আমার ঠোঁট জিহ্বাও রক্তলাল
আমরা চুষে নিয়েছিলাম স্বর্গজল
কষ্টদায়ক হয়ে যেতে পারে সব কিছু্ই তাও আগে জানা ছিল না
কৌণিক বিপ্রতা
অথবা মুদ্রার এপিঠ-ওপিঠ
পৃথিবীর এই প্রান্ত আঁধার আর অন্যপ্রান্ত আলো
সমিকরণ মতে সুন্দর আর বিভৎসতা একই
পরস্পর বিপ্রতিপ কোণ;;
----- ফরিদ উদ্দিন মোহাম্মদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

