অমিমংসিত
--------
জালের মতই ছড়িয়ে থাকে একেকটি অস্পষ্ট অতিন্দ্রিয় ভাষা অথবা ভাষাহীন রশ্মি। প্রত্যেকেই চলতে থাকে সমান্তরাল অথবা আঁকাবাঁকা পথে । কেউ কেউ পারস্পরিক ধাক্কা অথবা ঘর্ষণে খসে বিলিন হয়ে যায় মস্তিষ্কের মাঝেই খসে পড়া তারার মতই । যা কিনা জন্ম দেয় না কোন নতুন তথ্য; পৃথিবীতে পতনের পূর্বেই নিঃশ্চিহ্ন হয়ে যাওয়া তারাদের ন্যায় । আর কেউ কেউ চরম ছুটোছুটি করে অবাধে লাল রেখার মত। তাদের ধরে ধরে মালা গাঁথার বৃধা অথবা সফল চেষ্টা করি মাঝে মাঝে । তারপরও হয়ত ধরতে পারিনা কঠিন আর চরম ঐ নীলাভ রাশ্মিটাকে । যে কিনা আমায় তীব্র ভাবে ভাবায় প্রতিনিয়ত । বিশ্ময়কর ভাবে চেইন বিক্রিয়ার মতই বংশ বিস্তর করে যাচ্ছে ঐ নীলাভ রশ্মি । আমি চোখ বন্ধ করতে তাই ভয় পাই। ওফ... ওদের অত্যাচারে কিযে তীব্রতা ।
আমার আজন্ম প্রচেষ্টা শুধু একটা নীলাভ রশ্মিকে আটকে ধরার। আর ওর মাঝে যত যত কথা আছে, বাণী আছে, স্বপ্ন আছে, স্বর্গ আছে আর আছে যত মৃত কবিতার ভ্রুণ । সবই আমি আমার হাতে নিয়ে খেলতে চাই। দেখতে চাই একটা জীবিত মানুষের মাঝে আরো কতো কতো মৃত কথা, ভাষা, গল্প বা মানুষ থাকে । আমি জানি না ওদের বসবাস আমার দেহের কোন প্রান্তে । উর্ধে নাকি মধ্য খানে । তবে ওদের আন্দোলনে আমার হৃদপিন্ডও আন্দলিত হয় তা ঠিকই টের পাই ।
আমি নিরন্তর বসে থাকি শুধু একটা নীলাভ রশ্মির তর্জমা উদ্ধারের অপেক্ষায় ।
----- ফরিদ উদ্দিন মোহাম্মদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

