সাবধান ! আমাদের ছেলেগুলোকে আমরা হারাতে চাই না।
--------- ফরিদ উদ্দিন মোহাম্মদ
আমাদের এই দেশে কি এমনি হতে থাকবে আবহমান কাল ধরে?
গণ ধর্ষনের শিকার কোন এক কিশোরীর মা কথিত ছাত্র নেতাদের বলেছিলেন- “বাবা আমার মেয়েটা এখনো অনেক ছোট। তোমরা দয়া করে একজন একজন করে যাও; সবাই এক সাথে যেও না। “
সেদিনের সেই মা নিঃস্ব ও অসহায়ত্বে কোন পর্যায়ে থাকলে ধর্ষকদের এমন অনুরোধ করতে পারেন??? নিঃসন্দেহে ভাববার বিষয়।
ধর আমি তোমাকে বল্লাম - “তুমি ৬ তলা দালানের উপর থেকে লাফিয়ে পড়, তোমার কিছু হলে তার দায়-দায়িত্ব আমার।” নিঃসন্দেহে তুমি সুস্থ্য মস্তিষ্কের কেউ হলে এই বোকামিটা করবেনা।
তাহলে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এর দায়িত্বে যারা আছে অথবা দেশের প্রশাষন যাদের হাতে তাদের মাথার মধ্যে কি ঘেলুর পরিবর্তে গোবর আছে? পৃথিবীর অন্য কোন রাস্ট্র যেখানে পাকিস্তান যাওয়া থেকে বিরত, সেখানে আমাদের অসহায় ছেলেগুলোকে কেন ওখানে পাঠাতে তারা উঠে পড়ে লেগেছে? তবে কি এর পেছনে কোন দূরভী সন্ধি আছে? আর আমাদের ক্রিকেটারদের নিঃস্ব বা অসহায় বল্লাম এই কারনে যে, একজন মাশরাফি বিন মর্তুজা গত বিশ্বকাবে যে অসহায়ত্বের জালে আটকা পড়েছিলেন সেই জালে হয়তো অন্য কেউ পড়তে চায় না।তাঁরা হয়তো বন্দী ঐ বিসিবি’র কাছে। সুতরাং কিছু বলতেও পারছেনা।
তাই মনে পড়ে গেল সেদিনের সেই ধর্ষিত কিশোরির মায়ের কথা।সব দেখে শুনে জেনেও নিশ্চুপ।
কিন্তু আমরা হারাতে চাইনা আমাদের গৌরবার্জনের লক্ষ্য রত ছেলেদের। অথবা পাকিদের কথার উপর আস্থাও রাখতে পারিনা। ওদের অতীত ইতিহাস থেকে আমরা জেনেছি ওদের রুপ।
সুতরাং লেটা কামাল, ক্রিড়া মন্ত্রি সহ আর যারা জড়িত এই মিশন সফল করার সাথে তোমাদের বলছি - সাবধান ! আমাদের ছেলেগুলোকে আমরা হারাতে চাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

