somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার শিরোনাম

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতারা এমন যাদের কোনও শিরোনাম হয় না। যাঁরা শিরোনাম লিখেন, ভুল করেন আমার মতোই। বস্তুত কবিতাদের এমনই হবার কথা; কবিতারা স্মরণীয় বাণী। যে কোনও ভাবে যে কোনও জায়গায় এরা শুরু হতে পারে; শেষও হতে পারে যে কোনও জায়গায়; এমনকি অকস্মাৎ। কবিতারা একটা ট্রেনের মতো; কবিতার একেকটা পঙ্ক্তি ট্রেনের একেকটা বগির মতো; একটা বগিকে যেমন ইচ্ছেমতো, যখন-তখন, যেখানে-সেখানে জুড়ে দেয়া যায় সুদীর্ঘ ট্রেনের- সামনে-পেছনে, মাঝখানে, কবিতার পঙ্ক্তিগুলোকেও তেমনি বসাতে পারো- তোমার শেষ লাইনটা শুরুতে বসাও, শুরুরটা কিছু পরে, বাকিদেরও ভীষণ উল্টে-পাল্টে ফেলো- দেখবে কবিতারা একটুও বদলায়নি, অর্থে ও অবয়বে। তাই কবিতার শুরু কিংবা শেষ খোঁজো না; তেমনি তার অর্থ : যেসব অর্থহীনতা অহরহ অনর্থ মনে করো, তারও জেনো গভীর গূঢ়ার্থ কবির গাঁথুনিতে।

কবিতারা এমন যাদের কোনও রং থাকে না, অথচ কবিতার মতো বাঙময় রং আর কোথাও পাবে না তুমি। কোনও সুগন্ধিজাত নয় কবিতারা, অথচ কবিতার সুঘ্রাণ প্রেমিকার শরীরের চেয়েও তুমুল সুরভিমুখর। কবিতারা কদাচিৎ কথা বলে। যেমতি ভূগর্ভে অতিশয় নিভৃতে ঘুমোয় বীজলাভা, কবিতার কন্দরে বিদ্রোহবারুদ সেমতে মূকময়।

বিষমাখা ঠোকর মারে যে, তাকে বলা হয় কাঁকড়া। তেমনি যে গাছ বড্ড ঝাঁকড়া হয় তাকে আমরা মানুষ বলি; আর যে মানুষের মন নেই তাকে বলি পাখি। তুলনাগুলো মোটামুটি এমনই যদি হয়, দেখবে খুলে গেছে জগতের সকল বিস্ময়। এবং এমতে এসবের অর্থ খোঁজো না সতীর্থ কমরেড। কবিতারা এমনই চিরকাল ধরে। এককোষ কমলা কিংবা কাঁঠালে ভিন্নতর সুমিষ্ট স্বাদ, তেমনি আম্র এবং আনারে। তেঁতুল কিংবা কুলে; বাতাবি কিংবা নেবুতে; বিচিত্র অম্লস্বাদ।

তোমার সবগুলো কবিতার ছেঁটে ফেলো শিরোনাম। ট্রেনের বগির মতো পরস্পর বসাও। চরণগুলোও আরেকবার এলোমেলো সাজিয়ে নাও। কী অবাক দেখো, তোমার সমগ্র কবিতা এক অখণ্ড সত্তায় দাঁড়িয়ে, অভিন্ন অর্থের ভেতর।

একজন কবি একজনমে একটি কবিতাই লিখে থাকেন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের পরিচয়হীনতার আদর্শ ও তার ধারক-বাহক ২.০ রাজাকার প্রজন্ম

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৩

৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

হেল্প পোস্ট : বারডেম হাসপাতালে পরিচিত কেউ কি আছেন?

লিখেছেন ডার্ক ম্যান, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

আমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×