somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার যন্ত্রণা

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বশেষ কবিতাটাই বোধ হয় কবিকে সর্বোত্তম তৃপ্তি দেয়; এরপর কবি ওটাকে যতোবার পড়েন, যতোই সময় যেতে থাকে, ওটার পর যতোগুলো কবিতা লেখেন, ঐ আগের কবিতার ভেতর থেকে ততোই অপূর্ণতা ও অসম্পূর্ণতা কবির কাছে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে; আর কবির ভেতরও অতৃপ্তির যন্ত্রণা ক্রমশ তূষের আগুনের মতো ছড়াতে থাকে, কবিকে অন্তর্দগ্ধ করে, কুরে কুরে খায়। একজন কবি কখনোই তাঁর লেখা নিয়ে পরিতৃপ্ত হতে পারেন না, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাঁকে এ যন্ত্রণা বয়ে বেড়াতে হয়।

যদ্দূর মনে পড়ে, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় কোনো এক সন্ধ্যায় কুপির আলোতে বিছানায় উপুর হয়ে বসে পেন্সিল দিয়ে ৩-৪ লাইনের ছড়া জাতীয় একটা কিছু লিখেছিলাম। কী লিখেছিলাম মনে থাকার কথা নয়; প্রায় ৩৪-৩৫ বছর আগের কথা।
এরপর ৮ম শ্রেণীতে উঠে। পাঠ্যবইয়ে একটা গল্প ছিল। সেটাকে কবিতা বানানোর চেষ্টা চলে প্রায় পুরো বছর ধরে, কিন্তু দু লাইনের বেশি এগুতে পারি নি।
এরপর ৯ম শ্রেণীতে উঠে হঠাৎ কবি হয়ে যাই, প্রেমট্রেম ছাড়াই। কবিতায় নজরুলের প্রকট ছায়া, শিকরা বলেন, ‘তুই তো নজরুলের পর আরেকটা বিদ্রোহী কবি হতে চলেছিস।’ গর্বে স্ফীত হই আমি।
প্রতিদিন চারপাঁচটা কবিতা লিখি। বন্ধুরা আরো বেশি লিখতে বলে। কখনো লিখিও। রবীন্দ্র-নজরুলের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখি।
কবিতার খাতায় ট্রাংক ভরে গেলো। চারদিকে কবিখ্যাতি ছড়ায় খুব দ্রুত।

আমি এর মধ্যে কবিতা কিছুটা বুঝতে শিখি। তাই, একদিন ট্রাংক থেকে গোটা বিশেক কবিতার খাতা বের করে ছোট ভাইয়ের হাতে দিয়ে বলি, ‘এগুলো বেঁচে চানাচুর খেয়ে ফেলিস।’
মুদি দোকানদারের ছোট ভাই পরদিন দুপুরে হন্তদন্ত হয়ে এসে বলে, ‘সর্বনাশ হইয়া গেছিল খলিল ভাই।’ সবগুলো কবিতার খাতা আমার সামনে রেখে সে বলে, ‘দেখেন, আপনার ছোট ভাই এইগুলো বেঁইচা আসছিল আমাগো দোকানে।’
আমি ওকে বলি, ‘এগুলো নিয়া যাও, এগুলো কবিতা না।’
আমার প্রায় সাড়ে চারশো কবিতা থেকে মাত্র ২০টার মতো রেখে বাকিগুলো ওভাবেই ফেলে দিয়েছিলাম।
কবিতা লেখার আরো কতো মজার কথা আছে, যেমন আছে আপনাদেরও।


যা লিখি, যখন লিখি, মনে হয় দারুণ একটা কিছু লিখে ফেলেছি। কিন্তু এই উত্তেজনা অতি সাময়িক। কোথায় যেন পড়েছিলাম, কবি আল মাহমুদ একদিন বিকেলে রাস্তায় হাঁটতে হাঁটতে তাঁর সহচরের সাথে আক্ষেপ প্রকাশ করছিলেন, আমার একটা কবিতাও কি রবীন্দ্রনাথের কবিতার মতো মানসম্পন্ন হয় নি? নিজেকে ছাড়িয়ে সেরাদের সাথে তুলনা সব কবির মধ্যেই হয়তো চলে আসে। আমিও কোনো এককালে ভেবেছি, অন্তত একটি কবিতা আমাকে লিখতে হবে, যার মান সুকান্তের কবিতার মতো। কিন্তু যতোই লিখি না কেন, প্রাণের ভেতর কখনো স্থির আত্মবিশ্বাস জন্মায় না, হ্যাঁ, আমার এই কবিতাটা হয়তো জীবনানন্দ বা নজরুলের অন্তত নিচের সারির একটা কবিতার পাশে দাঁড়াতে পারবে।

কবিতা লিখতে লিখতে সাময়িক তৃপ্তি বশত বইও মুদ্রিত হয়ে যায়। সুদৃশ্য মলাটবন্দি বইটি কিছুদিন প্রচুর আনন্দ দেয়; কিন্তু পরের বইটির গোড়াপত্তন হবার কালে আগের বইয়ের কবিতা পড়ে নিজের কাছেই বিষম লজ্জাবনত হতে হয়- আগের বইয়ের প্রতিটা কবিতায় খুঁত চোখে পড়ে; মনে হয়, এ কবিতাটা কেন ছাপা হলো, এ শব্দটার চেয়ে তো আরেকটা ভালো শব্দ এখানে বসানো যেতো, ইত্যাদি; আর ভালো লাগে না আগের বইটা, এর অনেকগুলো কবিতাও।

সর্বশেষ বই বেরিয়েছিল একুশে বইমেলা ২০০৭-এ। ২০০৯-এর বইমেলায় পরের বই বের করবো ভেবেছিলাম, কিন্তু বিগত দুই-তিন বছরে জমানো কবিতা পড়তে গিয়ে হতাশ হতে হলো, ওগুলোর একটাকেও আর কবিতা মনে হচ্ছে না। আরও কষ্ট বাড়লো, যখন আগের বইয়ের কবিতাগুলোকেও মনে হলো নিতান্ত অসাড়। এরূপ হতাশায় কবিতা লেখা বন্ধ থাকলো কিছুকাল, চলে যাই গদ্যে। গদ্যে দেখি হাত চলে না। আগের বইগুলো খুলে পড়ি, নিজের কাছেই ভীষণ বিব্রত হই, পরতে পরতে খুঁত; কী করে এমন লেখা বই আকারে ছাপিয়েছি! খুব লজ্জা! খুব যন্ত্রণা!

তবু লিখে চলি। বাঁচার তাগিদে কৃষককে লাঙল চালাতে হয়, আলস্য যতোই বাসা বাঁধুক।

করিম, জাহিদ, ইমরান আর শাহজাহান আমার যে কোনো লেখার প্রথম পাঠক- আগে ছিল। ওরা আজকাল খুব কর্মব্যস্ত, কেউ কেউ বিদেশে চলে গেছে চাকরির জন্য। এখন মূলত শাহনাজই আমার লেখাজোকার সামান্য সমঝদার ও প্রথম পাঠক। দূরত্বের কারণে তাও খুব নিয়মিত হয়ে ওঠে না। কিছুদিন আগে গত তিন বছরে লেখা সবগুলো কবিতা প্রিন্ট করে শাহনাজের কাছে পাঠালাম। রাতে শাহনাজের ফোন। পাণ্ডুলিপি হাতে পেয়েই সে ফোন করেছে। মোবাইলের অপর প্রান্তে সে, পাতা উল্টায় আর দু-চার লাইন করে পড়ে। ও খুব অভিভূত।

বিয়ের প্রথম দিকে বউকে খুব জ্বালিয়েছি। একটা কিছু লেখা হলেই তাকে দিয়ে বলতাম- পড়ো। বেচারী গৃহকর্ম সব ফেলে আমার লেখা পড়তো, আর প্রশংসায় পঞ্চ-ষষ্ঠমুখ হয়ে উঠতো। পরে সন্তানাদি আর সংসারে সে ব্যস্ত হয়ে পড়ে, আর তার সমালোচনাবিহীন একটানা ভালোলাগা একঘেঁয়ে হয়ে উঠলো। আমি শাহনাজ, শাহজাহান, ইমরান, করিম, জাহিদ, প্রমুখ বন্ধুদেরকে অবিরাম জ্বালাতন করতে থাকি।

ঐদিন রাতেই শাহনাজকে ফোন করি- কীরে, কবিতা পড়েছিস সবগুলো?
শাহনাজ ঝাঁঝালো স্বরে বলে, তুই কি পাগল হইছস? তোর এই তিনশো কবিতা কি এতো অল্প সময়ে পইড়া শেষ করন যায়? তবে বেশ কয়েকটা পড়ছি। ভালোলাগাগুলো পেনসিল মার্ক কইরা রাখছি।
কোন্‌গুলো ভালো লেগেছে, বল।
একটু দাঁড়া, খাতাটা (পাণ্ডুলিপি) হাতে নিয়া নিই।
ও একটা একটা করে বলতে থাকে ওর ভালোলাগা কবিতাগুলো।
এমনিতে প্রয়োজন না পড়লে শাহনাজকে মোবাইল করা হয় না, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। কিন্তু পাণ্ডুলিপি পাঠিয়ে আমি অস্থির হয়ে গেলাম, সময়ে-অসময়ে, রাত-বিরাতে ফোন করি- শুধু জানার জন্য, আমার কবিতা পড়ে ওর প্রতিক্রিয়া ও মনোভাব কী।
অবশেষে শাহনাজ খুব আশার বাণী শোনালো। বললো, তোর এবারের কবিতাগুলো আগের কবিতার চাইতে অনেক ভালো হয়েছে। তুই অনেক ইম্প্রুভ করেছিস।
শাহনাজের কথায় আমি জ্বলে উঠি। আমি প্রস্তুতি নিই পরের কাব্য প্রকাশ করার।


গত দুদিন ধরে খাটা-খাটুনির পর আজ বিকেলে হাল ছেড়ে বসে পড়লাম। আমার হতাশা তুঙ্গে। প্রায় দেড়-দুইশো কবিতার মধ্যে বই আকারে প্রকাশ করার জন্য আমি কোনো কবিতাই পাচ্ছি না।

আমি জানি, আমার এই হতাশাও অতি সাময়িক। কোনো একটা ভালো সময়ে আগের বইয়ের সবগুলো কবিতাও যেমন মিষ্টি স্মৃতিময় মনে হবে, বক্ষ্যমাণ কবিগুলোকেও খুব উৎকৃষ্ট মনে হবে; সেটা একটা তুমুল আবেগ, আর সেই আবেগের ভেতর দিয়েই আমার পরের কাব্যগ্রন্থ মোড়কবন্দি হবে উন্মোচনের আশায়।


তারপর, আবারও ধারাবাহিক হতাশা, ধারাবাহিক আনন্দাবেগ। কবিতার যন্ত্রণা এমন চিরন্তন।







সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×