somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর খবরাখবর

০৮ ই জুন, ২০১০ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোকে আর দেখি না আগের মতো অদৃশ্যে ভাসমান। দেখার তৃষ্ণাও মরে গেছে- অথচ একফোঁটা মেয়ে একটা বিপুল ভুবন ছিলি- কিভাবে, কখন- তাও এক রহস্যের পাখি।

একটা মিস্‌ডকল, শাহবাগের মোড়ে অধীর অপেক্ষা, রিকশায় ফেব্রুয়ারির চিকন রোদ- মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার- তীব্র স্পর্শ চায়, হলেই বিকট বিস্ফোরণ- কিন্তু হলো না- তাও এক রহস্যের পাখি।

তোর সেই প্রিয় কবিতারা কোথায় এখন? গল্প লেখার নেশা কি তোর তেমনি আছে? তুইতো ভীষণ ভালো লিখিস- কঠিন মাথা- বুদ্ধিজীবী- একদিন তুই আকাশ ছুঁবি। আমি ভাবতাম, তুই শুধু আমার আবিষ্কার। কিন্তু তুই দারুণ বুদ্ধিমতী- চতুরা!

তারপর ফেব্রুয়ারির বই- বইমেলার আড্ডা আর বটতলায় ছবি তোলা- বিরিয়ানি ভোজ, ভার্সিটির ক্যান্টিনে- কবিতারা- ইত্যাদি, মোড়ক উন্মোচন- ভিড়ের ভেতর বারুদের কাঠি ঠুকে দিলি পিঠের উপর, অমনি একঝাঁক ফুলকি- অমনি সচকিত চোখাচোখি, ত্রপিত ভুরুরা নিরন্তর কাঁপছিল... গানের চত্বরে তখনও থামে নি গান, পাশাপাশি- মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার- রহস্যের পাখি...

তারপর যেদিন ভুবন দেখালি- রিভার ভিউয়ের দগদগে বালু, রোদের হলকায় ডুবে যেতেই বিস্ময়...

তোর তো কিছুই লাগে না ভালো। বর, বিগত প্রেমিক, গভীর ডিপ্রেশন- আমি ভাবতাম- আহা, ভাবতাম- বোকারা তো এমনই ভাবে রে...

কেমন যাচ্ছে চাকরিবাকরি, বাকি সব? বড় বড় আইনি কিতাব? ব্যারিস্টারির খবরাখবর আর তো দিলি না।...একদিন তোর জেরা শুনবো- বাগ্মিতা আর লড়াই করার দেখবো দক্ষতা... তোর পদভারে হাইকোর্টের প্রাঙ্গন কাঁপে- এই জনমে দেখার বড় সাধ ছিল রে...আর হলো না...

তারপর কতোদিন দেখি না তোকে- তোর কণ্ঠস্বর ভুলে গেছি। অথচ জানি, তোকে এখন তামাম পৃথিবী দেখে- শোনে। .... তুইও।

২১ ফেব্র“য়ারি ২০০৯



৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×