somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Happy Birthday to Me

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে ঘুমিয়েছি ৩-৩০টায়। তার আগে কিছু সৎকর্ম করেছি:):) ৫ জুলাইয়ে 'আক্কেল আলীর নির্বাচন' নামে একটি বাংলা ছবি দেখা শুরু করেছিলাম। গতরাতে ১টার দিকে এটা শেষ করলাম। ভালোই। এরপর 'দ্য প্রিন্‌স অফ পার্শিয়া' দেখলাম, আর আগে দেখা Quantum of Solace আরেকবার স্ক্যান করলাম। কারণ, জেম্‌স বন্‌ডের Gemma Arterton দ্য প্রিন্‌স অফ পার্শিয়ায় আলামতের প্রিন্‌সেস। সকাল ৬টায় ৪ রুমমেট মিলে মাছের বাজার করতে যাওয়ার কথা। আমি সাড়ে ৫টায় এ্যালার্ম দিয়ে গর্ব করে বললাম, তোমাদেরকে ভোরে আমিই ডেকে উঠাবো। কিন্তু হায়, ওদের হৈচৈ-এ আমার ঘুম ভাঙলে দেখি ওরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ঘড়িতে বাজে ৬টা-১০। আমার এ্যালার্ম বিট্রে করেছে।

চোখ জ্বলছিল কম ঘুমের জন্য। বাজার করলাম সকালে দু ধাপে। প্রথমে মাছ কিনে এনে ফ্রিজে রাখলাম, ৪জনে মিলে পরোটা ভাজলাম। পরোটা ভাজায় জীবনে প্রথমবারের মতো হাতেখড়ি- গেরস্থালির কিছুই বুঝি না বলে বউ জীবনে খোটা দিতে দিতে বুক ঝাঁজরা করে ফেলেছে, আমি গায়েও মাখি নি। আজ হাড়ে হাড়ে ঘাম ঝরছে:(:(:(

নাশতা করে গেলাম সব্জির বাজারে। সব্জি কিনে এনে কিছুক্ষণ ব্রাউজিং করেই চোখের যন্ত্রণায় টিকতে না পেরে রুমে ঢুকে শুয়ে পড়লাম।

ফারুকের ডাকে ঘুম ভাঙলো- লাঞ্চ রেডি। একত্রে খেতে হবে। হুড়মুড় করে উঠে হাতমুখ ধুয়ে টেবিলে এসে দেখি ফারুক আর পঙ্কজ বসে গেছে, জাকারিয়া গোসল করছে। মনে মনে আফসোস করি- এখন না খেয়ে আরও ঘণ্টা তিনেক ঘুমিয়ে নেয়াই ভালো ছিল। মোবাইলে ইতোমধ্যে বউয়ের একটা মিস্‌ডকল আবিষ্কার করি। এরমধ্যে জাকারিয়া এসে খেতে বসেছে, আমাদের শেষ হয়ে গেছে। হঠাৎ জাকারিয়া বলে- হ্যাপি বার্থডে টু ইয়্যু!! আমি আশ্চর্য হয়ে ঘড়ির দিকে তাকাই- আজ ৩১ জুলাই। জাকারিয়া আবার বলে- হ্যাপি বার্থডে টু ইয়্যু। আমি বলি- জানলে কী করে। ও বলে- জেনেছি কোনো একভাবে। তখন মনে পড়লো- উইশ করার জন্যই বউ কল করেছিল। তড়িঘড়ি নেটে বসি। বাসায় ফোন করি। পাইলট ধরে। সে গীটার বাজচ্ছিল। দু চার কথা হয়। এরপর স্ত্রীর সাথে। তার পিঠে ব্যথা- অনেক দিনের পুরনো, দাঁতেও ব্যথা, এটাও পুরনো। সকালে ডাক্তার দেখিয়েছে। সময় করে নিয়মিত ওষুধ খেতে বলি। বাসায় থাকলে আমিই তার ওষুধের টাইমিং মনে করিয়ে দিতাম। বাসায় না থাকলে ওষুধ থাকবে ওষুধের জায়গায়, তার অসুখ গজাতে থাকবে আপন স্বভাবে।

আমার জন্মদিন কোনোদিন মনে রাখা হয় না, যাপনেরও তাই তাগাদা নেই। গতবছর বউ মনে রেখেছিল। এর বছর কয়েক আগেও আরেকবার সবাই আমাকে সার্প্রাইজ দিয়েছিল। আজ জাকারিয়া সে কাজটি করলো।

জাকারিয়াকে ধন্যবাদ। আর অন্তত নিজেকে নিজেই একবার উইশ করে দেখি- হ্যাপি বার্থডে টু মি।

আমার জন্মদিনের সঠিক ইতিহাস আমার জানা নেই। এ ব্যাপারে গতবছরের লেখাটার লিংক এখানে দিলাম- জাকারিয়ার জন্য।

ওহ্‌হো, আরেকজনের নাম না বললে বিরাট অবিচার করা হয়। এখানে ১০ নম্বর কমেন্ট। তিনিই প্রথম কিছুদিন আগে একটা বিলেটেড উইশ প্রদান করেছেন। শায়মা হক। তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা।

সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৬
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×