somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

For Explosions : আমি রোজেলাকে ‘পোক’ করেছিলাম

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১

ভাইয়া, আপনি আজও আমাকে ‘পোক’ করেছেন! এ নিয়ে পাঁচবার। ভেরি ইন্টারেস্টিং। মেয়েদের ‘পোক’ করতে খুব মজা, তাই না? অবশ্য আমার প্রোফাইলে আপনি যা খুঁজছেন, তা নেই। আপনাকে হতাশই হতে হবে প্রতিবার। আমি কোনো ব্যক্তিগত ছবি ফেইসবুকে আপলোড করি না। তবে, আপনি যেমন সুন্দরী মেয়েদের খুব পছন্দ করেন, তেমনি আমিও ছেলেদের খুব ভালোবাসি। স্ট্রং পার্সোনালিটি সম্পন্ন স্মার্ট ছেলেরা আমার পছন্দ। আপনাকেও আমি ‘পোক’ করেছি, আপনি যতবার, ঠিক ততবার। আপনার প্রোফাইলেও কোনো ছবি নেই। ব্যাপার কী? উম? আপনার চেহারা-সুরত কি খুবই খারাপ? যাঁরা দেখতে বিশ্রী তাঁরা ফেইসবুকে নিজের ছবি আপলোড করেন না।

... এবার বলুন, আমার ছবি দেখার সাধ কি আপনার আরও হবে? হয়তো হবে, কিন্তু আপনি সেই সুযোগটা হারাতে যাচ্ছেন। আপনাকে আমি ‘আনফ্রেন্ড’ করছি।



২

আমার আন্দাজ এটাই ছিল যে আপনি দেখতে সুন্দরী নন। সুন্দরীরা যত ভাবে সম্ভব, ছবি তোলেন আর হোমপেইজে আপলোড করেন। আপনাকে কোনোদিন দেখা যায় না। অথচ আপনাকে যখন পড়ি, মনে হয় এক অনন্য পৃথিবীর রূপকুমারী আপনি। আপনার লেখা থেকে আপনাকে দেখার লোভ হয়েছিল। মানুষের ভিতরটাই আসল, কিন্তু তা বলে তার বাইরের রূপটা ফেলনা নয়। বাহ্যিক চাকচিক্যের প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি। যার বাইরের দিকটা যত বেশি সুন্দর, তার ভিতরের দিকটাও তত সুন্দর; যার ভিতর সুন্দর, তার বাইরের দিকটাও সুন্দর। বাইরের আলোটা হলো ভিতরের প্রতিফলন। যাঁরা বলেন মানুষের ভিতরটাই আসল, বাইরেরটা মেকি- তাঁরা বাইরের সুন্দর উপভোগ করার সুযোগ না পেয়ে এ কথা বলেন। আঙ্গুর ফল কখনোই টক নয়।

... আমাকে ‘আনফ্রেন্ড’ করে আমাকে বাঁচিয়েছেন, বেঁচেছেন আপনি নিজেও। যার মন কালো, তার গায়ের রং কালো। গায়ের রং যার কালো, সে দেখতে সুন্দরী নয়। আমি সুন্দরের আরাধনা করি। এক অলোকরাজ্যের মানুষের ঘ্রাণ আমাকে নিত্য পাগল করে। আমি সুন্দরের পূজারি।

৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×