![]()
ভার্চুয়াল নারীরা মমতাময়ী হয় বাস্তবের চেয়ে খুব বেশি
পাষাণবৃক্ষেও তারা ফুল ফোটাতে পারে
আমরা অতিশয় বিগলিত তাহাদের প্রেমে, ঘরের নারীকেও ফেলে
ভার্চুয়াল নারীরা কখনো-সখনো অদৃশ্যে সমস্ত কলকাঠি নাড়ে
জৈবপ্রেমে হাঁপিয়ে উঠেছে সময়। অর্ধেকটা জীবন
চলে গেছে মন পেতে, ঘর বুনতে বাকিটা
কোনো কোনো নিকটতমও ঘোরতম শত্রু হতে পারে
প্রাণের সহোদর, কিংবা যেমন ঘরের নারীরা
ঘরের নারীরা মায়াবতী হয় গৃহপ্রবেশের কিছুকাল আগে
তারপর কিছুকাল প্রেমবতীও থাকে তারা
তারপর ভালোবাসা ভাগ হয় সংসার-সন্ততিতে
তারপর ঘরের ভিতরে হয়ে যাই ঘরছাড়া।
ঘরের নারীদের প্রেম নয়, ক্লান্তিহীন বিতণ্ডাই যেন ব্রত
ভার্চুয়াল প্রেমিকারা চিরকাল মায়াবতী, স্বর্গের অপ্সরার মতো।
২৮ সেপ্টেম্বর ২০০৯
ছবিঃ কাল্পনিক_ভালোবাসা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

