somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

যমজ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি আজ কাকে নিয়ে কবিতা লিখেছ?
অথচ গতকাল ওটা আমার মগজে ভ্রূণ ফুটিয়েছিল।
তুমি জানো, অপ্‌সরার নামে আজো আমি কবিতা লিখি নি
সে আমার আড়িয়াল পাড়ে থাকে
পাখির ডানায় আকাশে রৌদ্র ছড়ায়,
সকাল সাঁঝে আমারই নাম ডাকে।

তুমি তো জানোই, কবিতারা সহসা আসে না
যেমন চাইলেই আসে না প্রেমিকারা প্রেম নিয়ে
যখন প্রেম অথবা আসবে কবিতারা
জড়িয়ে নিতে হয় দু'হাত বাড়িয়ে

কে আমায় কী করেছে, বলতে পারো?
আমি ডুবে আছি গানে ও প্রেমে;
সারারাত কেটে গেছে কবিতার সাথে
কে আমার দু চোখ পুড়িয়ে তাড়িয়ে দিয়েছে ঘুম?

তোমায় নিয়ে আমারও কিছু কবিতা ছিল
ওসব তোমার বুকের আগুনে ঝলসে গেছে
একজীবনে গোপন মানুষ কজন থাকে?
কাল যে ছিল, আজ সে গেছে সকল ফেলে।

আজও তুমি আমায় নিয়ে কবিতা লিখেছ
তুমি তো জানো, সে নই আমি
যে জন আমায় কবিতা লেখায়,
সঙ্গোপনে লিখে সে নিজেও
নয় সে মানবী, পরীও সে নয়
সে জন আমার মরমে মরমে ঘুমায়।

হারিয়ে যেতেই সে ভালোবাসে
হঠাৎ হঠাৎ জেগে উঠে
স্বপ্নের মতো দেখায় আলোর ঝিলিক
সেই কতদিন হারিয়ে গেছে পরীর দেশে
কে জানে সে কোথায় এখন, কোন পরিচয়
কী নাম তাহার!

আর কি তাহার দেখা পাবো
জোছনাধারায় নরম পাখায় নামবে আকাশ থেকে
সারা ভুবন রঙে ঝলমল
নির্মল তার রাঙা যুগল ঠোটে?

প্রেমিকা সে হতে চেয়ে হয়েছিল সিদ্ধ ঈশ্বরিনী।
পালিয়ে যেয়ে বর দিয়েছে,
কবিতা আর গানে করেছে ঋণী।


২৯ ডিসেম্বর ২০২৬



সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×