বনরুঁই গজঢঙে নিজ্ঝুম বন
পবনপ্রবাহে জলে বাঁধি মন
তারায় তারায় সিঁড়িঘর
মানচিত্র তোমার মুখ
সবুজ পাথারে বৃষ্টি, দিনরাত্রির সুখ
সারসডানায় অয়োময় দিন
পদচিহ্নহীন
অনন্তে খসে পড়ে দিগন্তের তারা
আজও তুমি শূন্যতায় অন্তর্প্রস্রবণধারা
দিনান্তের মেঘ বোঝে পাখিদের বোধ
চশমায় সময়ের চোখ, আয়নায় সূর্যহরিণ
জানালার পাড়ে তুমি, আকাশবারান্দায় ছায়া
তুমুল হাসনাহেনা, ঘ্রাণের শরীর,
মন এক অদ্ভুত কৃষ্ণকায়া
ঘুম ঘুম মিহিসুর স্রোতাঞ্জলি
ফিরে এসো প্রেমাশনি, পদ্মপ্রণয়ী
লুকোচুরি, কবিতায় মেঘরঙ মেয়ে
সবকিছু ছাই হয়,
মহাকাল বেঁচে থাকে, সোনার প্রতিমা।।
২০ আগস্ট ২০০৮
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



