somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা ভাগ হয়ে যাচ্ছি; ভেঙে যাচ্ছি

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লু নাইলের পশ্চিম তীর ধরে হাঁটতে হাঁটতে বুড়িগঙ্গার কথা মনে
পড়বার কারণ দেখি না। সূর্য ডুববার চার ঘণ্টা পরও
বাতাসের ভাঁপ বুকে এসে বিঁধলে নদীতে নাববার দুর্মর ইচ্ছেরা
পামর সংশয়ে ক্রমশ দমিত হতে থাকে। পদ্মা অথবা
মেঘনায় সাঁতার কেটেছি, আটলান্টিকের দুস্তর গহিনে ঢুকে গিয়ে
কোনোরকমে প্রাণ নিয়ে তীরে পৌঁছেছি। ইতিহাসের নীলনদ
টলটল পানির চাকচিক্যে যখন বুকের মহিমা দেখায়, আমার
বাড়তে থাকে লালসা, আর জীবনের কোন মুক্তো কোন সিন্ধুকে
লুকানো, সাধ হয় খুঁজে দেখি।

নদীর ইতিহাস তুমি কেন পড়ো আমি জানি না
দেশ বা জাতিতত্ত্বে গভীর আগ্রহ কেন জানা নেই
আমার ওষ্ঠে ওসবে স্বাদ নেই, কোনোকালে ছিল না
তোমার ঝলমলে হাসি ঝরে পড়ে বসুন্ধরার প্রত্যেক ফ্লোরে,
ইলেকট্রিক সিঁড়িতে
আফ্রা’র রঙিন বিতানে আমার তখন ভিজে ওঠে চোখ-
কতকাল দেখি না স্বদেশ

জন্ম থেকেই আবেয়ী জ্বলছে; এখন ছারখার।
সুরম্য খার্তুমের সুবিন্যস্ত পথঘাট ও নির্মল আলোকসজ্জা দেখে
কে বলবে- ৫৬ থেকে দেশটিতে দাবদাহ? অমায়িক
এবং শৃঙ্খলাপরায়ন, সৎ মানুষের উত্তর জনপদ আফসোসে
চাপড়ায় বুক- হায়, আমরা ভাগ হয়ে যাচ্ছি, ভেঙে যাচ্ছি আমরা।
হায় পাপেট জাতিসংঘ; জাতিসংঘবাহিনী!!

মানুষ ভুলে যায় নদী ও পাখিকে। ফুলের গন্ধ বাতাসে উঁবে যায়।
সম্পর্ক ভেঙে যাবার সঠিক উপমা পৃথিবীতে
হয়ত-বা নেই। কত সহজেই অতিশয় ভালো আছো নির্বিঘ্ন
গেরস্থালি আর নিরুদ্বিগ্ন সময়কে কবজ করে।

সাঁঝতারা খুব অবাক হয়েছে। তোমার উৎফুল্লতা, স্বতঃস্ফূর্ত
উচ্ছ্বাস, আর বারংবার ‘ঝেড়ে ফেলেছি ইতিহাস ও অতীত’
যেভাবে বলেছো, এবং ‘ভালো আছি খুব, এই হয়েছে ভালো’-
আমাকে এটুকু শান্তি দিয়েছে- আমার কখনো দায় ও দোষ ছিল না।
দক্ষিণে ভাগ হয়ে যাচ্ছে যুবা; ভাগ হয়ে যাচ্ছি আমরাও,
আমরাও ভেঙে যাচ্ছি।

এভাবেই মানুষ ও জনপদ ক্রমশ ভাগ হতে থাকে, ভেঙে ভেঙে
সরে যেতে থাকে; অনন্তর একদিন ভুলে যায় নদী ও পাখিকে;
এমনকি সত্তাকেও।

২৫ জুলাই ২০১০



ফুটনোট

আবেয়ী- সুদানের একটা গুরুত্বপূর্ণ রাজ্য। যুবা- দক্ষিণ সুদানের রাজধানী। দারফুর- সুদানের আরেকটি রাজ্য; এখানেও গৃহযুদ্ধ চলছে। আফ্রা- সুদানের রাজধানী শহরে একটা অভিজাত শপিং মল; বাংলাদেশের বসুন্ধরা সিটির মতো অত্যাধুনিক না হলেও এর সাথে তুলনীয়। খার্তুম- সুদানের রাজধানী।

সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×