তোমার সান্নিধ্যে ফোটে অপার্থিব চিরঞ্জীব ফুল
গন্ধস্বিনী আগুন ও হলাহলে
ক্ষয়িষ্ণু পাথরে জাগে জীবনের ভ্রূণ
চাঁদের কৌলীন্যে ঝরে বিভাসিত অনসূয়া প্রেম
নিপাতনে অনুরক্ত বিদগ্ধ নেশা
গোপনে নদীর মনে সুনসান গলে পড়ে ঢেউ
তারপর বিভ্রম ভেসে যায়
বানের স্রোতের মতো নামে বরাভয়
মহাজীবনের ঘটে অঙ্কুর-স্ফুটন
৪ এপ্রিল ২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


