somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুচিত্রা সেন // একটি সিরিয়াস কবিতা (স্বরচিত) // নকল হইতে সাবধান

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি মেদিনীর পথে,
বঙ্গোপসমুদ্র থেকে নিশীথের অন্ধকারে গভীর সাগরে
অনেক ঘুরেছি আমি; কেওক্রাডাং পাহাড়ের রহস্য জগতে
বহুকাল নিমগ্ন ছিলাম; আরো দূর অন্ধকারে পাবনা নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারি দিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল টালিগাঁ'র সুচিত্রা সেন।

চুল তার কবেকার গাঁজাখোর মাতালের নিশা,
মুখ তার দ্য ভিঞ্চি'র কারুকার্য; অতি দূর সমুদ্রের পর
বৈঠা ভেঙে যে মাঝিটি হারায়েছে দিশা
হরিৎ শর্ষের ক্ষেত যখন সে চোখে দেখে সেন্ট মার্ট দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘কতদিন পরে এলেন! আগে নাস্তা করেন।’
পাখির নীড়ের মতো চোখ তোলে টালিগাঁ'র সুচিত্রা সেন।

সমস্ত দিনের শেষে দানবের চিৎকারের মতন
বিকট শব্দে ট্রাক আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে বক;
শহরের সব বাতি নিভে গেলে জেনারেটর করে আয়োজন
তখন গল্পের তরে জলরঙে ছবি আঁকে রুপসিনী কবি শায়মা হক;
সব স্বামী ঘরে আসে - সব স্ত্রী - ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে দুটো বেত-চেয়ার, পাশাপাশি বসিবার সুচিত্রা সেন।

**

'সুচিত্রা সেন', একুশে বইমেলা ২০১৯
উল্লেখ্য, আপনি যতবারই ডাউনলোড করুন না কেন, এই লিঙ্কে 'সুচিত্রা সেন' কবিতাটি পাবেন না।


**

আজকাল নকল-ফকলের যে হিড়িক পড়ছে, কে আবার এসে খাড়াইয়া যায়- এইটা তো আমার কোবতে, আপনে চুরি করছেন। কে চোর, কে মালিক, এটা প্রমাণ করাই তখন দায় হবে। এজন্য এই ডিসক্লেইমার। এটা আমার অরিজিন্যাল পোয়েম। নিজ আঙ্গুলে লেখা। জীবনানন্দ দাশ বা জাহিবুল দাশ, কারো কবিতা থেকেই আমি এই কবিতা নকল করি নাই। বরঞ্চ, আমি খুবই শঙ্কিত যে আমার এ যুগান্তকারী সৃষ্টি যুগ যুগ ধরে নকলবাজ কবিরা চুরি করে স্বনামে বেনামে বইয়ে ছাপিয়ে থাকতে পারেন। তাঁদের প্রতি আমি তেব্র নিন্দা জ্ঞাপন করিতেছি। উল্লেখ্য, এটা আমার ২০১৯ সালে প্রকাশিত বিখ্যাত কাব্যগ্রন্থ 'সুচিত্রা সেন' বইয়ের অন্তর্গত।






***

উৎসর্গঃ বনলতা খান
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×