somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাজিল-আর্জেন্টিনা বাদ পড়ে যাক। নতুন নতুন চ্যাম্পিয়ন দেখতে চাই

৩০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া নির্ঝঞ্ঝাট ও বিবাদহীন রাখার জন্য মেক্সিকোর কাছে ব্রাজিলের ৪-৩ গোলে হারার বিকল্প নাই। আজ ফ্রান্সের কাছে আর্জেন্টিনার ৪-৩ গোলের হারে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে যে-রক্তক্ষরণ হচ্ছে, ব্রাজিল সাপোর্টারদের তীর্যক বুলিবর্ষণে তা আরো বহুগুণ বেড়ে যাবে; এর প্রায়শ্চিত্ত সম্ভব কেবল মেক্সিকোর কাছে ব্রাজিলের হারের মধ্য দিয়ে।

ব্রাজিল আর আর্জেন্টিনাকে সাপোর্ট করা নিয়ে বাংলাদেশীদের মধ্যে যে বাক-বিতণ্ডা, ট্রল, পালটা ট্রল, এমনকি ঝগড়া-বিবাদের মতো ঘটনা ঘটে, পৃথিবীর আর কোথাও এমনটা নেই। ২০১০ বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো বেশ কিছু বিশ্বকাপ খেলুড়ে দেশের মানুষের সাথে আমার একত্রে থাকার সুযোগ ঘটেছিল। তাদের মধ্যে খেলার ফলাফল বিষয়ে নির্মল আনন্দ উপভোগ দেখে আমার বুক ভরে যেত এবং কারো দেশ জিতলে অন্য দেশ অভিনন্দন জানাতো, হারলে 'নেক্সট টাইম' বলে সান্ত্বনা দিত। আর আমাদের বাঙালি কমিউনিটিতে এই দুই দলের খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ, কে বড়ো, কে মহান, কে ইতর, ইত্যাদি বিতর্কে দেখতাম মুখ কালাকালি, পাল্টাপাল্টি যুক্তিতে রাত কাবার :(

নিজের প্রিয় দল হেরে গেলে খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু এ নিয়ে কোন্দলে জড়িয়ে পড়া ঠিক না। আর্জেন্টিনা বা ব্রাজিল আমাদের এমন কোনো বন্ধুপ্রতিম দেশ না, যারা নানাভাবে আমাদের দেশকে সাপোর্ট দিয়ে আসছে। এবং যাদের জেতানোর জন্য আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের সাপোর্ট করার জন্য বাড়াবাড়িতে জড়িয়ে পড়া একেবারেই আহাম্মকি কাজ বলে আমি মনে করি। খেলা দেখতে বসে আমরা খেলা উপভোগ না করে ভিতরে ভিতরে জেদের বশে ফুলতে থাকি- আমার টিম জিতলে আজ ওর একহাত নিয়া নিমু :(

আমি কোনো দলেরই ডাই-হার্ড সাপোর্টার না। ব্রাজিল, স্পেন, ইটালি, বেলজিয়াম, ইউএসএ, ক্যামেরুন, নাইজেরিয়া, সুইডেন, সুইজারল্যান্দ, ইত্যাদি কিছু দেশের খেলা আমার ভালো লাগে। আর্জেন্টিনা বা ফ্রান্সের খেলা আমাকে কোনোদিনই তেমন টানে নি, তবে, আজ ফ্রান্সের খেলা দেখে আমি মুগ্ধ হয়েছি। আর্জেন্টিনার দু-একটা খেলা অতীতে আমার ভালো লেগেছিল, যার একটি ছিল ২০১০-এ সাউথ আফ্রিকার সাথে, আরেকটা কোনো এক বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া, ১৯৯০ থেকে এ পর্যন্ত সব সময়ই আর্জেন্টিনাকে একটা সাদামাটা দল হিসাবে মনে হয়েছে। যারা আর্জেন্টিনার সাপোর্টার, তারা আমার মতে ক্লাব ফুটবলের স্টার দেখে আর্জেন্টিনাকে পছন্দ করে, অথবা ম্যারাডোনার নাম শুনে। কিন্তু আর্জেন্টিনার খেলা দেখে দল পছন্দ করতে গেলে আমার মনে হয় না আর্জেন্টিনা সেইরকম ভালো খেলা দেখিয়ে কখনো কোনো ইমেজ গড়তে পেরেছিল (১৯৯০ থেকে)। আমি মূলত দলের খেলা দেখেই দল পছন্দ করি। এজন্য আমি কোনো জেনুইন সাপোর্টার না। যাদের খেলা ভালো লাগে, তারাই আমার ফ্যাভারিট হয়ে যায়। আমি এভাবেই খেলা উপভোগ করতে ভালোবাসি।

ব্রাজিল-আর্জেন্টিনা বাদ পড়ে যাক। নতুন নতুন চ্যাম্পিয়ন দেখতে চাই। সেনসেশনাল ম্যাচে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দিনের সেরা দল পরের রাউন্ডে যাক, আমি সেটা চাই। ১৬-তে যারা উঠেছে, কেউ কারো চেয়ে কম না। এশিয়ান দেশ হিসাবে জাপান আমার পছন্দের শীর্ষে থাকবে।

আসুন, মনোমালিন্য ভুলে গিয়ে খেলা দেখার নির্মল আনন্দ উপভোগ করি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:০৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×