ছড়াকারের জন্ম হয়েছিল আমার বাবার জন্মেরও অনেক অনেক বছর আগে
ছড়াকারের নাম হোসনে আরা। ১৯১৬ সালে তাঁর জন্ম। ৪০-এর দশকে 'সফদার ডাক্তার' ছড়াটি লেখেন। ছড়াকার এ ছড়ার নাম দিয়েছিলেন 'জবর ডাক্তার'। যে বইতে ছড়াটি অন্তর্ভুক্ত হয় তার নাম 'ফুলঝুরি'। ফুলঝুরি প্রকাশিত হয় ১৯৪৯ সালে।
ক্লাস ফোরে 'সফদার ডাক্তার' নামে এটি আমাদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত ছিল। এটি এখন যত মজাই লাগুক না কেন, ক্লাসে আমি প্রথম দুই লাইনের বেশি মুখস্থ করতে পারি নি।
সাহিত্যের ক্লাসে আমাদের একটা কমন প্রশ্ন থাকতো, বিশেষ করে গল্প পাঠে- যেমন, 'কাবুলিওয়ালা' গল্পটি তোমার নিজের ভাষায় লেখো। আমরা সাধু-চলিত-কথ্য-আঞ্চলিক আরো কত কিসিমের ভাষায় জগাখিঁচুড়ি টাইপের গল্প লিখতাম
সফদার ডাক্তার
সফদার ডাক্তার মাথা ভরা চুল তার
খিদে পেলে ভাত খায় গিলিয়া
ছিঁড়ে গেলে কী উপায় এই ভয়ে রাস্তায়
হাঁটে জুতা বগলেতে তুলিয়া
প্রিয় তার টক শো, মহিষের মাংস
অটবির ছিমছাম খাটিয়া
সাঁচা কথা কয় সে, কারণটা এই যে
খায় নাকি ফ্রুটিয়া সে চাটিয়া
সফদার ডাক্তার ইয়া বোঁচা নাক তার
শুলে শুধু দেখা যায় ভুঁড়িখান
কিপটে সে আদৌ নয়, এই তার সদা ভয়-
ঘরে বুঝি এলো কোনো মেজবান
সফদার ডাক্তার খুব ‘ফানি’ কাজ তার
ডিনারের পরে করে কুস্তি
মাঝরাতে ওঠে ঘেমে তারপর খালে নেমে
স্নান করে হয় তার স্বস্তি
সফদার ডাক্তার মাথা ভরা টাক তার
কেঁচোকাটা কাঁচি তার পকেটে
চেঁছে ফেলা ভুরু তার চোখ দুটো সরু তার
পান খেয়ে হেঁটে যায় শকেটে
সফদার ডাক্তার ইদানীং সাধ তার
ব্লগে নাকি অ্যাকাউন্ট খুলিবেন
অনলাইন সাজেশন করিবেন বিতরণ
মাস্টার কার্ডে ফি তুলিবেন
৩০ নভেম্বর ২০০৯ রাত ২:৫১
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




