
ব্লগার শায়মা হক 'পরী' গানের একটা লিরিক্যাল ভিডিও বানিয়েছিলেন। আমি একটু মুন্সীগিরি করে আমার মতো করে ওটা এডিট করেছি মাত্র। এ ভিডিওতে ব্যবহৃত ছবিগুলো তুলেছেন শায়মা হক নিজ হাতে নিজ ক্যামেরায়
অনেকেই হয়ত জানেন বা জানেন না যে, এ বিখ্যাত গানটার লেখক আমাদের এই ব্লগেরই একজন জনপ্রিয় ব্লগার - নস্টালজিক তাঁর নাম। লেখক নাম রানা বা শেখ রানা। আমার এক পোস্টে সচরাচর অনেক গানের সংকলন থাকে, এবার শুধু নস্টালজিক, পরী ও
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে পাখিকে করে দেব তোমার আপনজন
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার জোসনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবণ আকাশছোঁয়া জলজোসনা
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




