somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়িয়ে পাওয়া ছড়া-২

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুড়িয়ে পাওয়া ছড়া-১

আমার বিভিন্ন পোস্টে, বিশেষ করে ছড়ার পোস্টে কারো কারো কমেন্টের জবাবে ছোটো ছোটো ছড়া লিখেছি; কখনো অন্যের পোস্টেও নিছক ফান করার উদ্দেশ্যেই ছড়া লিখেছি। এখানে সেগুলো একত্র করে রাখলাম। প্রথম দুটো ছড়া হাসু মামার এই পোস্টে সৃষ্টি হয়েছিল। বাকিগুলো আমার নিজের পোস্টেই বিভিন্ন ব্লগারের কমেন্টের জবাবে লেখা হয়েছিল।


সুলু আর ডুলু

সুলু আর ডুলু
অবাক মুলুকে
দুইবোন ছিল তারা

ডুলুটার ছিল
কানদুটো বড়ো
সুলুটার নাক খাড়া

ওরা দুই বোন
চই চই করে
সারা দুনিয়াটা ঘুরতো

ঘুড়ির লেজায়
ঝুলে ঝুলে ওরা
আকাশে আকাশে উড়তো

সাঁঝের বেলায়
বাকুম বাকুম
মায়ের খোয়ারে ঢুকতো

মাথায় তাদের
মুখ ঘঁষে ঘঁষে
মামণি ঘ্রাণ শুকতো।

০৫ আগসট ২০২০


সুলুরির পুঁথি রচনা
ডুলুরি ধন্দে পড়িয়া কান্দে


এ কী বিস্ময়! এই কি সুলুরি
লিখেছে বিরাট পুঁথি!
আমার মুখ যে ভাষা হারিয়েছে
অনুপম অনুভূতি।

জানি, নিশ্চিত ডুলুরি এখন
পড়েছে ভীষণ ফাঁদে
নাচ দেখাবে, না, গজল শোনাবে -
এই দ্বন্দ্বে সে কাঁদে

কোথা শায়মানী হও আগোয়ানী
ঘোর সংকটে দেখা দাও
কয়েক পঙ্‌ক্তি কবিতা বা গান
ডুলুরিরে তুমি লিখে দাও

০৫ আগস্ট ২০২০


শায়মা হককে

গিন্নি রাঁধেন কোর্মা পোলাও
কন্যা রাঁধে গোশতো
বোয়াল মাছের কোপ্তা পাঠায়
দোস্তানি ও দোস্ত

সব ফেলে দেই, যখন আমার
বউমা বলে, আব্বা-
এই আপনার জর্দা-খয়ের, চুন ও
পানের ডাব্বা

৪ জুন ২০১৮


শায়মা হককে

তোমার ছিল দারুণ ছড়া
আমার ছিল দাঁড়ি
দাদুর পাতে তালের বড়া
জামাই খেলো ঝাড়ি :)


রাজীব নুর

নাম ছিল তার রাজীব নুর
লোকটা বড়োই প্রেমিক ছিল
সবলোকে কয়, লোকটা কেন
দিনে দশটা প্রো-পিক দিল?


নীলপরি

নীলপরি লালপরি
আছে এক জলপরি
সব পরিদের সাথে
সাধ হয় ছল করি

সাধ হলে হবে কী?
পরিদের পাব কই?
সব ফেলে শেষমেষ
একা একা খাব দই?


কথার ফুলঝুরি

আপনি কথার ফুলঝুরি
মেঘ কদমের মূলকুঁড়িটি
ফুটছে দারুণ সন্ধ্যায়
একটা যুবক ব্লগিং ফেলে
সেই সুবাসে মন দ্যায়

২৮ আগস্ট ২০১৮


ঘাওড়া মজিদ

-ঘাওড়া মজিদ বলেন তো,
ঘাড়ের উপর কয় মাথা?
-সোজা কথা উলটে দিলে
উলটো কথা হয় যা তা।



গিন্নি সেদিন লাউ রেঁধেছে
কর্তা খেলো কদু
মধুমিয়া খায়দায় আর
মোটা হচ্ছে যদু

উৎসর্গ : আঈমান জন বেলরুমি
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৩
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

×