somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছেপূরণ

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন খুব ভোরে আমরা পালিয়ে যাব
এক অজানা পাহাড়ের দেশে – কথা ছিল
ছুটন্ত লঞ্চের পাটাতন থেকে বুড়িগঙ্গার ঢেউয়ে
দুজনে একসাথে ঝাঁপ দিব - কথা ছিল
কথা ছিল - একদিন সারাদিন
ডিঙ্গিনৌকায় আড়িয়াল বিলের বর্ষা দেখবো-
আমি বাইব, আপনি উবু হয়ে শাপলা তুলবেন,
কলমিলতা, কচুরিফুলে আপনার টোপড় ভরে যাবে
রক্তে এখনো প্রচণ্ড ঝড়, অথচ হায়, আমাদের ইচ্ছেগুলো
অপূর্ণই রয়ে গেল।

জীবন কত ক্ষুদ্র, মৃত্যু এখন অতীব আকস্মিক-
সুঠাম, তরতাজা, ‘উজ্জ্বল’ মানুষগুলো হঠাৎ হঠাৎ
খবর হয়ে উঠছেন – ‘তিনি বা তারা আর নেই।’
আপনি কিংবা আমিও নিশ্চিত নই, ইতিমধ্যেই
আমাদের ফুস্‌ফুসে পঁচন ধরেছে কিনা।
আমাদের ইচ্ছেগুলো কি অপূর্ণই রয়ে যাবে?

আপনার পরনে থাকবে একটা কলাপাতা-রঙ শাড়ি,
যে-রঙ আমার অতি প্রিয়, এবং আপনারও।
কপালে থাকবে সবুজ একটা টিপ। দু কানে শিমের মতো
দুটো দুল, আর মটরদানার মতো
একটা নাকফুল থাকবে নাকে। আপনার রেশমি চুলগুলো
বাতাসে উড়বে পতাকার মতো ঢেউ খেলে।
পাঞ্জাবি কদাচিৎ পরি, ভালো লাগে না বলে।
আজ পরবো আপনার উপহার পাতাছাপের লাল পাঞ্জাবিটা।

আমার প্রবাসী বন্ধুরা অনেকেই, যেমন করিম, কিংবা
জসীম, অথবা মান্নান বা নূরু বহুদিন পূর্ণিমা দেখে না; সূর্যাস্ত কিংবা
সূর্যোদয়ের রূপ ওরা শেষ কবে দেখেছে, তা ভুলে গেছে।
নির্মম কথাটা কি শুনবেন? আমিও এসব দেখি নি,
কম করে হলেও চল্লিশ বছর।

এই অন্তরীণকালে কোথায়ই বা যাওয়ার আছে?
এই যে একুটুকরো ঘর, আর তার একটুকরো বিনম্র ছাদ
আজ এই ছাদের দেশে আমরা অনাবিল ঘুরে বেড়াবো
পুরোটা বিকেল; চোখ উজাড় করে
সূর্যাস্ত দেখবো, হালকা বাতাসে গা ভিজিয়ে রাতভর
আকাশের তারা গুনবো;
কোথায় যেন চলে গেল টগবগে দিনগুলো! ঘুরেফিরে
চোখে ভাসে জয়পাড়া-বান্দুরার পথ, ইছামতি নদী,
সুনসান রাতদুপুরে
ভুতুড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরা;
ছুটি শেষে চলে যাচ্ছি, যতদূর দেখা যায়, গ্রামের শেষ মাথায়
দাঁড়িয়ে দুটো চোখ নীরবে অশ্রু ফেলছে।
আজ আমরা সেইসব পুরোনো গল্প পাড়তে পাড়তে
উদ্দাম চব্বিশে ফিরে যাব।
তারপর সকালের সূর্যোদয় কপালে মেখে ঘরে ফিরবো।

অপূর্ণ অযুত ইচ্ছেগুলো থেকে অন্তত এই ইচ্ছেটুকু
পূর্ণ করা যাক।
বলুন, আপনি কি রাজি?

৯ এপ্রিল ২০২১
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌভাগ্যের কপাল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮


এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

×