somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর খবরাখবর

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোকে আর দেখি না আগের মতো শূন্যে ভাসমান। দেখার তৃষ্ণাও মরে গেছে– অথচ একফোঁটা মেয়ে কী বিপুল ভুবন– রহস্যের পাখি।

একটা মিস্‌ডকল, শাহবাগের মোড়ে অধীর ব্যগ্রতা, রিকশায় ফেব্রুয়ারির চিকন রোদ– মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার– তীব্র স্পর্শ চায়, হলেই বিস্ফোরণ– কিন্তু হলো না– তাও এক রহস্যের পাখি।

তোর প্রিয় কবিতারা কোথায় এখন? গল্প লেখার নেশা কি টুটে গেছে? তুই তো ভীষণ ভালো লিখিস– একদিন আকাশ ছুঁবি। ভাবতাম, আমার আবিষ্কার তুই। কিন্তু তুই দারুণ বুদ্ধিমতী – চতুরা!

তারপর ফেব্রুয়ারির বই– বইমেলার আড্ডা আর বটতলায় ছবি তোলা– বিরিয়ানি ভোজ, ভার্সিটির ক্যান্টিনে– কবিতারা– ইত্যাদি, মোড়ক উন্মোচন– ভিড়ের ভেতর আচানক বারুদ ঠুকে দিলি পিঠের উপর, অমনি একঝাঁক ফুলকি– অমনি সচকিত চোখাচোখি, ত্রপিত ভুরুরা নিরন্তর কাঁপছিল... গানের চত্বরে তখনও থামে নি গান, পাশাপাশি– মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার- রহস্যের পাখি...

যেদিন ভুবন দেখালি– রিভার ভিউয়ের দগদগে বালু, রোদের হলকায় ডুবে যেতেই বিস্ময়... তোর তো কিছুই লাগে না ভালো। হবু বর, বিগত প্রেমিক, গভীর ডিপ্রেশন–আমি ভাবতাম– আহা, ভাবতাম– বোকারা এমনই ভাবে রে...

কেমন যাচ্ছে চাকরিবাকরি, বাকি সব? বড়ো বড়ো আইনি কিতাব? ব্যারিস্টারির খবরাখবর আর যে দিলি না!...একদিন তোর জেরা শুনবো– বাগ্মিতা আর লড়াই করার দেখবো দক্ষতা... তোর পদভারে হাইকোর্টের প্রাঙ্গন কাঁপে– এই জনমে দেখার বড় সাধ ছিল রে... আর হলো না...

কতদিন দেখি না তোকে- তোর কণ্ঠস্বর ভুলে গেছি। অথচ জানি, তোকে এখন বিরাট পৃথিবী দেখে– শোনে। .... তুইও।

২১ ফেব্রুয়ারি ২০০৯
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২১ বিকাল ৪:৪৮
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×