somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার কথা মনে পড়লে, তুমি চলে যেতে যেতে : অনেকদিন পর গান নিয়ে এলাম, নিজের লেখা ও সুর করা, মিউজিকবিহীন খালি গলায় গাওয়া

০২ রা জুন, ২০২১ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গানের পোস্ট দেয়া হচ্ছিল না অনেকদিন। কারণ জেনুইন। মিউজিক ভিডিও বানানো (রিমেইক, ফটোমিক্স, ভিডিওমিক্স), ইউটিউবে আপলোড করা, ইত্যাদি নিয়েই বেশি সময় গেছে। ইউটিউবে কমেন্ট আদান-প্রদান আগের চাইতে অনেক বেশি হওয়ায় গানের ফিডব্যাক ইউটিউবেই বেশি পাওয়া যাচ্ছে। তারপরও ব্লগে আবার গানের পোস্ট নিয়ে এলাম (১) প্রধানত ব্লগার রাজীব নুরের আগ্রহের প্রতি সম্মান দেখানোর জন্য এবং (২) অভ্যাসবশত, কারণ, আমার মনে হয়েছে, ব্লগে গানের পোস্ট না দিলে ধীরে ধীরে সবাই গান শোনা বন্ধ করে দিবেন :) :)

এবারে মাত্র দুটো গান- তাও নিজের লেখা ও সুর করা। এগুলো প্রকৃতপক্ষে গান না, কেবল সুরটাকে ধরে রাখা। ভবিষ্যত পরিকল্পনা - প্রফেশনালদের দিয়ে স্টুডিয়ো রেকর্ডিং করে অ্যালবাম বের করা হবে। আচ্ছা, মজার কথা বলে নিই - আমার হবু পুত্রবধূ শুনে অলরেডি আর্জি পেশ করেছে - নবীন শিল্পী হিসাবে তাকে যেন একটু সুযোগ দিই :)

গানের সাথে কিছু মিউজিক হলে অবশ্যই একদিকে যেমন শ্রুতিমধুর হতো, অন্যদিকে খালি গলার ত্রুটিগুলো বোঝা যেত না। কিন্তু মিউজিক পাব কোথায়? বড়ো ছেলে ব্যস্ত তার বন্ধুবান্ধব, হবু বউ নিয়া নিজেদের অ্যালবাম বের করার কাজে। ছোটো ছেলে ব্যস্ত তার নিজের গান রেকর্ড ও ইন্সটগ্রামে শেয়ারিঙে :) তাদের মিউজিক করে দেয়ার কথা বললে তারা বলে- অডিও দিয়ে রাখেন, সময় পাইলে করে দিব নে :( :( :( এই অনিশ্চয়তার মধ্যে বসে থাকার জন্য তাদের আব্বার যে অত ধৈর্য নাই, তারা বুঝে গেছে :)

আজকের গান দুটোর সুর তৈরি হয়েছিল আরো আগে। গত ২/৩ দিনে সুরগুলো আরেকটু রিফাইন করা হয়েছে। আপনারা হয়ত জানেন, কোনো গানের সুর প্রথম থেকে ফাইনাল রেকর্ডিঙ্গের আগ পর্যন্ত ফাইন টিউনিং চলতে থাকে, এমনকি ফার্স্ট রেকর্ডিঙের পরও শিল্পীরা গাওয়ার সময় প্রতিবারই কিছু না কিছু ভেরিয়েশন এনে থাকেন। আমার এ গানও কোনো প্রফেশনাল গাইতে গেলে সুরের কিছু ভেরিয়েশন হবেই, তার ইনোভেশন অনুয়ায়ী চেঞ্জ হতে পারে বিভিন্ন পয়েন্টে।

শোনা যাক গানদুটো।

১। তোমার কথা মনে পড়লে লিংক : তোমার কথা মনে পড়লে



তোমার কথা মনে পড়লে
নিদ্রা আমার আসে না
তোমার কথা মনে হলে
নিদ্রা আমার চলে যায়
তুমি এখন কেমন আছো
আছো বা কোথায়

তোমার কথা মনে পড়লে
মন যে আমার মানে না
উথাল পাথাল নদীর মতো
ঢেউয়ে ঢেউয়ে ভাঙে বুক

তোমার কথা মনে পড়লে
বেঁচে থাকার ফুরায় সাধ
সেই জীবনের দাম কী বলো
তুমি যদি নাই থাকো

২৯ নভেম্বর ২০২০

২। তুমি চলে যেতে যেতে। এই লিংকে ক্লিক করুন - তুমি চলে যেতে যেতে



তুমি চলে যেতে যেতে হাত নেড়ে নেড়ে ইশারায় বলছিলে
আমি অযথাই মুগ্ধ দু চোখে তোমাকেই দেখছিলাম
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে

আজও এই হাতে মেহেদির রং উজ্জ্বল ফুটে আছে
সেই সুখস্মৃতি বেদনা জাগায় ঘুমহীন চাঁদরাতে
তুমি চলে গেছ সেই পুরোনো দিনের পুরোনো সে চেনা পথে
সে আলোয় থেকে ফিরবে না জানি, ফিরবে না কোনোদিনই
তুমি চলে যাবে তবে কেন অকারণে মিছেমিছি এসেছিলে

১২ ডিসেম্বর ২০১৪


আমার লেখা ও সুর করা সবগুলো গান শুনতে ক্লিক করুন এই লিংকে - আমার লেখা ও সুর করা গানগুলো

পুরোনো দিনের গানগুলো হারিয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে, নতুন/বর্তমান প্রজন্মের পুরোনো গানের প্রতি কোনো আগ্রহই নেই। কিন্তু, কিছু মেলোডিয়াস গান তাদের সামনে বাজালে তারা বলতে বাধ্য হয় - দারুণ তো! আমি পুরোনো গানগুলো, যেগুলো মেলোডিয়াস, সচরাচরর পাওয়া যায় না, সেইগুলো যত্ন করে আমার চ্যানেলে ধরে রাখার প্রকল্প হাতে নিয়েছি। বিস্ময়কর ব্যাপার হলো, ইউটিউবে পুরোনো গানের জনপ্রিয়তা বেশ ভালো এখনো। যারা এখনো ভালোবাসেন আব্দুল জব্বার, আব্দুল হাদি, মান্না দে, সতীনাথের গান, তারা ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল : Sonabeej - প্রিয় গানের সংগ্রহশালা

শুভেচ্ছা সবার জন্য।



সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২১ রাত ১০:৪১
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

×