আমি যদি বলি, ডানে যাও সোনা
তুমি চলে যাও বায়ে
আমি হেঁটে চলি রাস্তায়, তুমি
লাফ দিয়ে ওঠো নায়ে
আমি যদি বলি, এসো বই পড়ি,
তুমি উঠে পড়ো গাছে
আমি চারা বুনি, তুমি ছিঁড়ে ফেলো
যত ফুলকুঁড়ি আছে
আমি যদি বলি, চলো গান শুনি
তুমি নেবে যাও জলে
আমি খুঁজে নিই নিরিবিলি, তুমি
চেঁচামেচি কোলাহলে
আমি বলি, চলো সুশীলের সাথে,
সাধুর সঙ্গ ধরো
ওমা, দেখি তুমি খচ্চরটাকে
‘পীরবাবা’ মনে করো!
আমি বলি, তুমি ওদিকে যেয়ো না
ওটা পিশাচের গলি
দেখি, তুমি সেই পিশাচের সাথে
করিতেছ ঢলাঢলি
তুমি যদি তবে এতটা বেয়াড়া
এবার দেখবে ঠিক-
আমি হতে পারি কতটা কঠিন
ঘাড়ত্যাড়া কুপ্রেমিক
০৩ জুন ২০২১
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২১ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


