পুরুষ
পৃথিবীর একা ও নিঃসঙ্গ গাছ
১১ জুন ২০২১
মেঘ ও আলো
মেঘলা দিন, মেঘলা আকাশ
চারদিকে অন্ধকার – আমার কাছে এসব মানেই
বিষাদের উপমা।
এমনকিও বৃষ্টিও আমাকে কোনোদিন রোমাঞ্চিত করে নি
আমি বেড়ে উঠেছি কাদা ও বৃষ্টির পানিতে শরীর ঘা করে
জীবনের জন্য যুদ্ধ করতে করতে
যদিও বৃষ্টি আমাকে অন্ন দিয়েছে ফসলের মাটিকে প্লাবিত করে
ঘরভর্তি আলো, জানালোগুলো খোলা
পরিচ্ছন্ন, ঝকঝকে আকাশ-
আমাকে চাঙ্গা করে। নৃত্য করে পৃথিবীর মন।
আলো চাই, মেঘলা আকাশ কিংবা অন্ধকার নয়।
১১ জুন ২০২১
মানুষের মন
সম্ভবত নদীর স্রোতই এর সার্থক সেরা উপমা।
যেদিকে ঢালু,কিংবা শূন্যতা- পানি সেদিকে গড়ায়।
১১ জুন ২০২১
পূর্ববতিনী
আমি সেই পুরোনো তোমাকেই খুঁজি
তোমার সমস্তটা জুড়ে
আর অনেক অবাক হয়ে দেখি, সেই তুমি
কখন যে চলে গেছ অনেক অনেক দূরে
১৫ এপ্রিল ২০২১
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২১ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



