somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা বৃহৎ জীবনের নেশা

২০ শে জুন, ২০২১ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন সময়ে তুমি আসবে, যখন বিভোর বসন্ত
অঘোরে লাল-নীল-হলুদ ছড়াবে; তখন নবীন কিশলয়ের
মতো গজিয়ে উঠবে প্রেম। পৃথিবীর চোখ
তৃষ্ণায় ছানাবড়া হবে, মানুষে মানুষে অদ্ভুত সম্মিলন।

কখনো কখনো এত বেশি ভালো লাগে, মনে হয়
বড় স্বল্পায়ু এ জীবন। হায়, এ জীবন অফুরন্ত হলো না কেন?
কেন এ জীবন ‘ক্ষুদ্রকাল’ পর শেষ হয়ে যাবে? কেন
চলে যেতে হবে অন্তহীন অন্যজীবনে?
শৈশবের মায়ের দোল, কৈশোরের আড়িয়াল বিল, অজস্র মানুষের
প্রিয়মুখ- এসব পেছনে রেখে, হায়, আমি কীভাবে কাটাবো
অনন্ত মহাকাল?

সুদূর ওপারে তোমার বাস! কতকাল পর আসবে, চোখভরা
ক্ষুধা ও আকুতি! আমার জন্য কত কী উপহারে ভরপুর তুমি!
আমি তো কিছুই চাই না। আমি চাই বছরের বার মাস
বসন্ত আর প্রেমের অসুখ। আমি আর কিছুই চাই না-
তোমার হৃৎপিণ্ডে হাত রেখে, এই সুন্দর পৃথিবীর অপূর্ব নীলিমায়
চোখ রেখে একটা বৃহৎ জীবন বেঁচে থাকতে চাই।

তারপর অলঙ্ঘ্য বিধানে ফিরে তো যাবই অন্যজীবনে।
সে-জীবনে তোমাকেই চাই- যেখানে ‘অপ্রেম’ বলে কিছু নেই।
প্রতিদিন কুয়াশার ভোর চাই পৃথিবীর মতো- আরো চাই
মায়ের হাসিমুখ, আমার আড়িয়াল বিল, আমার জন্মভূমি
ডাইয়ারকুম গ্রাম- প্রাণপ্রিয় মানুষের, স্বজন-শুভানুধ্যায়ীর
সরল সান্নিধ্য, নিত্য-সহচর বাল্যের সাথিরা, পদ্মাপাড় খেলাঘর
যেখানে তোমার নিশ্বাস ছুঁয়ে যাবে আমার নিশ্বাস নিরন্তর।

২১ অক্টোবর ২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২১ রাত ১২:০২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×