somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বিজ্ঞানী দম্পতির ঐতিহাসিক আবিষ্কার – গিনেজ বুকে নতুন রেকর্ড

০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ইউরেকা’ ‘ইউরেকা’ বলিয়া বিজ্ঞানী ঘুম হইতে চিৎকার দিয়া উঠিলেন। বিকট চিৎকারে সুপ্তোত্থিতা স্ত্রী হত-বিহবল ও আতঙ্কগ্রস্ত অবস্থায় বিজ্ঞানীকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসিলেন, কী হইয়াছে প্রাণনাথ? কে সেই ভাগ্যবতী রমণী যার নাম ‘ইউরেকা’, যার নাম সম্বোধনে আপোনার নিদ্রাভঙ্গ ঘটিয়াছে?
বিজ্ঞানী মুচকি হাসিয়া কহেন, আরে গিন্নি, জব্বর খুশির ঘটনা ঘইট্যা গেছে। আমি ঘুমের মধ্যে দারুণ একটা বিষয় আবিষ্কার কইরা ফালাইছি। তাই বার বার আনন্দে লাফাইয়া উঠিতেছি।
গিন্নির ভীতসন্ত্রস্ত মুখাবয়বে মুহূর্তের মধ্যে আলোর ঝিলিক খেলিয়া যায়। তিনি বিজ্ঞানীকে বিষয়টি খুলিয়া বলিবার অনুরোধ জানান।
বিজ্ঞানী আবেগের আতিশয্যে কাঁপিতে কাঁপিতে কহেন, আজ আমি স্বপ্নের মধ্যে অতিসহজে মানুষের জন্মতারিখ বাহির করিবার ফর্মুলা আবিষ্কার কইরালাইছি।
গিন্নি আরো পুল্পকিত হইয়া কহেন, আর আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না জনাব। Please don’t test my patience. শীঘ্র খুইলা কন দেখি, কী আবিষ্কার কইরালাইছেন।
বিজ্ঞানী খুইলা কইতে থাকেন। আমি বিগত ৪০ বছর ধইরা অতিসহজে ও দ্রুত মানুষের জন্মতারিখ বাইর করবার ফর্মুলা তৈরি করার গবেষণা করতেছিলাম। অনেক শ্রম, অনেক ঘাম দিছি। কিন্তু ফর্মুলাডা ফাইনাল করবার পারি নাই; আর ঐ হালার ফর্মুলা দেখা দিল ঘুমের ভিতর স্বপ্নের মধ্যে। ফর্মুলাডা হইল গিয়া - আজকের তারিখ থেকে তোমার বয়সটা বাদ দিলে যেই তারিখটা পাইবা, হেইডাই হইল তোমার জন্মতারিখ। উদাহরণ স্বরূপ, ধরা যাক, ব্লগার শাহ আজিজ সাহেবের আজকের তারিখে বয়স হইল ৬৪ বছর ০৪ মাস ২৬ দিন। আজকের তারিখ থেকে এই বয়সটা বিয়োগ করলেই তার জন্মতারিখ বাইর হইয়া আসবো – ০৭ ফেব্রুয়ারি ১৯৫৭।
বিজ্ঞানীর বউও গদ গদ হাসিতে দাঁত বাহির করিয়া কহিলেন, মহাশয়, আপোনার আবিষ্কার দেইক্যা আমিও এইমাত্র একটা আবিষ্কার কইরা ফালাইছি।
বিজ্ঞানী বিস্মিত হইয়া চোখ বিস্ফারিত করিলেন। কী কহিতেছে এই মূর্খ রমণী? এত সাধনা, এত শ্রম দিলাম আমি, আর উনি রান্নাঘরের কর্ত্রী হইয়া মাত্র এক মুহূর্তে একটা আবিষ্কার কইরা ফালাইলো? স্ত্রীর বালখিল্যতায় বড্ড বিরক্ত হইয়া ঠোঁটটা একটু উল্টাইয়া অবজ্ঞার স্বরে বিজ্ঞানী বলিলেন, তুমিও আবিষ্কার কইরালাইছো? তোমার আবিষ্কারডা আবার কী, কও তো হুনি?
-হুম। আমারটাও যুগান্তকারী আবিষ্কার। কারো বয়স বাইর করার সহজ ফর্মুলা আমি বাইর কইরা ফালাইছি। আজকের তারিখ থেকে কেউ যদি তার জন্মতারিখটা মাইনাস করে, অমনি তার আজকের বয়সটা বাপ বাপ কইরা বাইর হইয়া যাইব।
বিজ্ঞানীর যেন ঘোর কাটে না। নিজের স্ত্রীকে তিনি কেবলই অবলা মূর্খ রমণী ভাবিয়াছিলেন। কিন্তু, তিনি পরীক্ষা করিয়া দেখতে পাইলেন, স্ত্রীর আবিষ্কার একদম ঠিক, খাপে খাপ চায়ের কাপ। অভাবনীয় ব্যাপার তো! একই রাতে দুটি আবিষ্কার!!! গিনেজ বুক অব রেকর্ডে তাইলে আরেকটা ইতিহাস যুক্ত হল – ইতিহাসে প্রথম বারের মতো বাংলাদেশী বিজ্ঞানী দম্পতির যুগল আবিষ্কার। তিনি খুশিতে স্ত্রীকে কোলে করিয়া ঘরময় লাফাইয়া লাফাইয়া নাচন শুরু কইরা দিলেন।

নাচিতে নাচিতে টায়ার্ড হওয়ার পর তারা মনের আনন্দে নাক ডাকিয়া ঘুম দিতে লাগিলেন।

০৩ জুলাই ২০২১

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:২৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×