চোর
১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনাটা ঘটে রেলে
যাত্রীরা এক পকেটমারকে
হাতেনাতে ধরে ফেলে
‘পেটাও শালাকে!’ চোর পেটানোর
এমন সুযোগ পেয়েই
ক্ষীপ্ত জনতা পিটিয়ে চোরকে
মেরে ফেলে নিমিষেই
অনেকে জীবনে চোর পেটানোর
প্রথম সুযোগ পেল
বেদম পেটালো – জীবন তাদের
সার্থক হয়ে গেল
লাশের পকেট খুঁজে অবশেষে
যাত্রীরা গুনে দেখে
পাঁচ-দশ-বিশ কয়েকটা নোট-
নব্বই টাকা মোটে
তদন্ত শেষে জানা গিয়েছিল
সে ছিল দিনমজুর
কাজ না থাকায় পেটের ক্ষুধায়
তাই হাতে নেয় ক্ষুর
ইশকুলে কভু যেতে পারে নাই
বাবা যে কামলা ছিল
কামলার ছেলে কামলাই হবে
এ তো নিয়তিরই রীতি
দৈবাৎ যদি লেখাপড়া শিখে
শিক্ষিত হতে পারতো
এক কলমের খোঁচায় হয়ত
লাখ লাখ টাকা মারতো
লেখাপড়া শিখে শিক্ষিত হলে,
পথঘাট সবই জানতো-
কোটি কোটি টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা
বস্তায় ভরে আনতো।
লেখাপড়া শেখো; মূর্খ থেকো না-
মূর্খরা হয় ছ্যাঁচড়া চোর
দেখো নি - যারা শত কোটি মারে
'শিক্ষা'ই তাদের খুঁটির জোর!
১৭ নভেম্বর ২০২০
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪
ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন
গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ...
...বাকিটুকু পড়ুন