somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুড়িয়ে পাওয়া টুকরো কবিতা

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ টুকরো কবিতাগুলো বিভিন্ন কমেন্টের উত্তরে আমার ও অন্যান্য ব্লগারের পোস্টে লেখা হয়েছিল।


অমরত্ব চাই নি, চেয়েছি সঙ্গীত
প্রত্যেক পদচিহ্নে পুষ্পের ইঙ্গিত
রেখে গেছো সুপ্রিয়া
নক্ষত্রের আলো ভেঙে যৌবন-জাগানিয়া।

০৮ সেপ্টেম্বর ২০১০


তোমার যখন অঢেল সময়
আমার তখন জগৎ জুড়ে ঘুম
কার নামে কোন কাব্য লেখো
ঢের জানি তা, সে নয় আমি। ঠিক?

জেনে রেখো, এ আমি নয়
আমার ভেতর অন্য আরেকজন
তোমার নামে কাব্য লিখে
গোপন রাতে নিত্য সে হয় খুন

৩১ জুলাই ২০১৫


থাক তবে আর আমার জন্য
দুঃখ করো না কেউ
আমার কথার জবাব দিবে
পদ্মানদীর ঢেউ

০২ রা নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৭


নারীর জন্য দুনিয়া সৃষ্টি,
নারীর জন্য বাঁচিয়া রই
নারী না থাকলে থুবড়ে যেতো
এই পৃথিবীর সমস্তই।

১০ এপ্রিল ২০১০ দুপুর ২:১৯


কোন বয়েতি শেখালি তুই মেয়ে
প্রেমের ঘাটে ঘোলের পানি খেয়ে?

১৩ অক্টোবর ২০০৯ দুপুর ২:১৯


একদা প্রেম ছিল
তুফানে ও ঘরের শিকড়ে
এখন সে কুহকিনী,
জানি না কোথায়, কী করে

অক্টোবর ২০০৮

৭। গোয়েন্দা

সামনে যা পাই তাই নিয়ে লিখি
সুনির্দিষ্ট কিছু নেই
জানো বা না জানো, সব লেখাতেই
গোপনে তোমার পিছু নেই

১৭ এপ্রিল ২০২০

৮। বাড়াবাড়ি

কথায় কথা বাড়ে
চুল না কাটলে বাড়ে চুল
হাঁটলেই পথ বাড়ে
সত্যকে ঢাকলে বাড়ে ভুল

১৬ জুলাই ২০২০


ভালোবেসে মনা পাগল হয়েছে
দুঃখ ভুলেছে, ভুলেছে সুখ
পথে পথে ঘুরে কারে যেন খোঁজে
হঠাৎ হঠাৎ চাপড়ায় বুক

১৪ ডিসেম্বর ২০১৯

১০
কাল যে ভালো ছিল আজ সে মন্দ
আজ যে মন্দ নয়, কাল সে কী হবে?
সত্য যে কী ছিল, কোথায় দ্বন্দ্ব
কালের গর্ভে গোপনে লেখা রবে।

১৫ ডিসেম্বর ২০১৯

১১
তোমার চোখে প্যাঁচার মতো ঘুম
অন্ধকারের নির্জনতার সুখ
নরম পায়ে ৭টি বেড়াল হাঁটে
আলতো ছোঁয়ায় হাসে মাটির বুক

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৭ ০

১২
এখানে কখনো বর্ষা ছিল না
এখানে রুক্ষ গ্রীষ্মরোদ
মাটির গন্ধে সুবাস ছিল না
আমায় করেছে নিঃস্ব রোজ

০৫ মার্চ ২০২০

১৩। বিশ্বাস
সে আমারে ভালোবাসে - এ আমার বিশ্বাস
আসলে সে বাসে না
তার জন্য ক্ষয়ে পড়ে গোপন নিশ্বাস।

২৩ সেপ্টেম্বর ২০১৪


১৪
কবিতা সময়ের সাক্ষী
কবিতা একজন কবির জীবনালেখ্য।

কবিতা সময়ের সাক্ষী
কবিতা ইতিহাসের শ্রেষ্ঠ উপাদান।

১৫
সব কবিতা পাঠকের মন ছোঁবে না
সব পাঠকও তেমনি কবির মন ছুঁতে পারবে না
কিছু কবিতার গূঢ় রহস্য কবি ছাড়া আর কেউ জানবে না
যদিও প্রতিটা কবিতারই কিছু না কিছু অর্থ থাকে,
যা কবির সৃষ্টি, কখনো-বা পাঠকের।

কিছু কবিতা ঘোরের মধ্যে সৃষ্টি হবে
তার কোনো অর্থ নেই, অথচ পাঠক সেই কবিতার
ভেতর ঢুকে পড়বেন, আর হারিয়ে ফেলবেন নিজেকেও

১০ সেপ্টেম্বর ২০২০


১৬। অন্তর্যামী

বনের বাঘে খায় নি তাকে,
বাঘ ছিল তার মনে।
রোদের আলোয় যায় কি দেখা
কী ব্যথা দংশনে

কোথায় তাকে খুঁজবে বলো,
কোন দেশে, কোন বনে?
কেউ জানে না কার মনে কার
বসত সঙ্গোপনে।

১৮ এপ্রিল ২০১১


উৎসর্গ :

ব্লগার পদ্মপুকুর, কল্পদ্রুম, ঢুকিচেপা, শের শায়রী, গোয়েন্দা সম্রাট মা হাসান ও গল্প সম্রাট প্রফেসর শঙ্কু এবং সামু পাগলা (আড্ডার রানি) - যারা বহুদিন ধরে ব্লগে নেই। তারা সুস্থ আছেন, এই কামনাসহ তাদের আশু প্রত্যাবর্তন কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×