somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই তো আমি এসেছি কাছে || আমায় যদি যাও গো ফেলে || আমার সর্বশেষ দুইটা গান

২৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে ডিনারের টেবিলে দুই ছেলেকে বাংলা গানের মুখ-চোখ, অন্তরা, সঞ্চারী ইত্যাদি বুঝাইতে গেলে উলটা ওরা আমাকে কোরাস, ব্রিজ-ট্রিজ, ডি-মাইনর, জুনিয়রসহ আরো অনেক কিছু শেখানো শুরু করলো, যদিও আমি শিখি নাই। কষ্ট করার প্রয়োজন নাই। রাজকঙ্কা কন্যাবতীর পরামর্শ ফলো করছি :) তবে, অভারঅল আমিই ডমিনেট করেছি :) খাওয়া দাওয়া শেষ করে ব্লগিং, ফেইসবুকিং, ভাইবারিং করতে করতে গানও শুরু করে দিলাম। আব্দুল আলীমের 'দুয়ারে আইসাছে' পালকি গাইলাম। গাইতে গাইতে রেকর্ডও করে ফেললাম। বড়ো ছেলে টুং টাং করে গিটারও বাজাইল। সেই গান ইউটিউবেও দিলাম। এরপর শোয়ার আগে আরেকটা সুর চলে এলো মগজে, যেটা মাস কয়েক আগে আমারই অন্য একটা গানের সুর থেকে উঠে এসেছে। গুন গুন করে করে ওটাকে অবশ্য গতকাল সকালেই মোবাইলে রেকর্ড করে ফেলেছিলাম। সময়মতো শোয়া গেল না। ঐ সুরটা দেখি দাঁড়াইয়া গেল। সেই সাথে লিরিকও লিখে ফেললাম। দীর্ঘ জীবনের সাথি আজ প্রেমিককে ছেড়ে চলে যাচ্ছে। তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে বেদনার্ত প্রেমিক অবিরাম আর্তনাদ করছে। কিন্তু প্রেমিকার যে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এ কষ্টে প্রেমিকের বুক ফেটে চৌচির হচ্ছে, শুধু কান্না আর কান্না বেরিয়ে আসছে, যা থামছে না। খুব সাধারণ লিরিক। এটা ফার্স্ট রেকর্ড। আমি এ গানটার একটা ক্লাসিফিকেশন দিয়েছি - ফোক গজল বা বা পল্লী গজল। এ নামে কোনো ক্যাটাগরি আছে কিনা জানি না। থেকে থাকলে তা কীরূপ হবে, তা ধারণা করেই আমার গানটার ক্লাসিফিকেশন দিলাম ফোক গজল বা পল্লী গজল। আর যদি এ নামে কিছু না থেকে থাকে, তাহলে ফোক গজল বা বা পল্লী গজল নতুন ক্যাটাগরি হিসাবে আত্মপ্রকাশ করলো, বলা যায়।

ফোক গজল বা বা পল্লী গজল

আমায় যদি যাও গো ফেলে
থাকবো আমি কার সাথে
আমায় বন্ধু যাও গো বলে যাও

আমায় যদি বাঁচতে দিতে চাও
আমায় বন্ধু সাথে নিয়া যাও

আমার জীবন থাকতে তুমি
কেন বন্ধু যাও চলে
আমায় বন্ধু যাও গো বলে যাও

কথা ও সুর : সোনাবীজ

২৭ নভেম্বর ২০২১

গানের লিংক : আমায় যদি যাও গো ফেলে - ফোক গজল - কথা ও সুর - সোনাবীজ



খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আজ। এমনটা এর আগে কখনো হয় নি। আলীম ভাইয়ের অফিসে গেছি সকালে। একটু পরই হুট করে একটা সুর চলে আসে। কথাটাও খুব সিম্পল - এই তো আমি আসছি কাছে। আসা মাত্র উচ্চারণ করলাম। আলীম ভাইরেও বললাম, এই দেখ, একটা সুর চলে আসলো আমার মুখে :) ওর কাছ থেকে একটু সময় নিয়ে ভয়েস রেকর্ডারে রেকর্ড করে ফেললাম। কিন্তু সুরটা শুধু মগজে গুন গুন করতেই থাকলো।

আমার অফিসে ফিরে আসার পর বসে আছি। একটু পরই রুশা ভাই ঢুকলো। মজার কথাটা ওরেও বললাম। ও অনেক বুদ্ধিদীপ্ত বক্তব্য দিচ্ছিল। বক্তব্য শেষে বললুম, এই দেখ, একটা মজার জিনিস। ওর অনুমতি নিয়া বললাম, তুই হাসিস না, আমার একটা সুর রেডি হইয়া গেছে, এখন রেকর্ড করে না রাখলে পরে হারিয়ে যাবে। আলীম ভাই আর তুই সাক্ষী এই সুরের। তারপর ওর সামনেই ওটা খুবই র অবস্থায় রেকর্ড করে ফেললাম।

এর মধ্যে ফার্স্ট হ্যান্ড লিরিকও লিখে ফেললাম।

বাসায় এসে ওটা আরেকটু পোক্ত করে রেকর্ড করলাম। এরপর রাতে গানটার ফার্স্ট ভার্সন ফাইনাল করে ফেললাম।

আধুনিক গান

এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

এই যে সময় যাচ্ছে চলে
যায় না তারে ধরা
তোমার আমার অনেক বিকেল
হয় না গল্প করা
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
সুখ না পেলে এই জীবনের
মূল্য বা কোথায়?
এমনি করে যদি গো জীবন
শুধুই বয়ে যায়
তুমি না দিলে এই জীবনে
সুখ বলো কোথায়

এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

গাইছে বনের পাখিরা গাইছে
গাইছে নদীর ধারা
ফুলের গায়ে পাখা দুলিয়ে
গাইছে নীল ভ্রমরা
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
মুখ ফিরিয়ে আর কতক্ষণ
থাকবে এমন দিনে
চারদিকে আজ কত আনন্দ
সুখ মানুষের মনে
তুমি না হাসলে এই জীবনে
সুখ পাব কোনখানে

এই তো আমি এসেছি কাছে
একটু ফিরে চাও
একটুখানি মিষ্টি হেসে
হাতটাকে বাড়াও

কথা ও সুর : সোনাবীজ

২৮ নভেম্বর ২০২১

গানের লিংক : এই তো আমি এসেছি কাছে - কথা ও সুর - সোনাবীজ




কভার সং - ফোক গান - আব্দুল আলীম

দুয়ারে আইসাছে পালকি




উৎসর্গ :

কলাবরিষ্ঠা কঙ্কাবতী রাজকন্যা




সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৫৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×