somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় - একটা এক্সপেরিমেন্টাল ফোক গান

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটাও একটা এক্সপেরিমেন্টাল গান। যারা প্রচুর গান শোনেন, কিন্তু গানের ক্যাটাগরি নিয়ে কখনো মাথা ঘামান না, কিংবা মাথা ঘামাবার প্রয়োজনও বোধ করেন না, তাদেরকে ক্লু ধরিয়ে না দিলে ব্যাপারটা বুঝবেন না। ফোক গানের বৈশিষ্ট্য হলো - সুর হবে খুব সহজ, কথাগুলো হবে আরো সহজ, যাতে সবাই বোঝেন, এবং গানের কথাগুলো হবে সচরাচর আঞ্চলিক ভাষায় রচিত, কিংবা সাধু-চলিত মিশ্রণ (যদিও যে-কোনো গানেই এটা সিদ্ধ)। আমার এক্সপেরিমেন্টটা তাহলে কী? যারা ফোক গান শোনেন, এবং বোঝেন, তারা এই গানটা ক্লাসিফাই করতে গেলে সমস্যায় পড়বেন। গানের কথাগুলো শুদ্ধ বা প্রমিত। সাধু-চলিতের মিশ্রণ নেই। সুরটা আপাতত সহজ মনে হয়, এবং গান শুনেই বলে দেয়া যায় এটা ফোক গান। কিন্তু গানের শুরুটা যাই হোক কিছুটা সহজ হলেও অন্তরা খুব চড়া টানে। ফোক গান, দেশের লেখাপড়া জানা বা না-জানা নির্বিশেষে সবার জন্য উপযুক্ত করে রচিত এবং গীত গান। কিন্তু এই ফোক গানটা সুরের দিক থেকে ফোক সুর হলেও লিরিকের দিক থেকে ফোক হতে পারে নি (বলতে পারেন, আমি ফোক লিখতে পারি নি। ফোক গান যত সহজ মনে হয় গাওয়া, সহজ ও সরল বা ন্যাচারাল ভাষায় লেখা ততটাই কঠিন)। স্বীকার করতে দ্বিধা নেই, শাহ আব্দুল করিম, বিজয় সরকার, লালন ফকির, জসীমউদ্‌দীন, প্রমুখ সঙ্গীত সম্রাটেরা যেভাবে ফোক গান লিখে গেছেন, কেউ জন্মগত প্রতিভা না পেলে তা সম্ভব না।

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

গানের ইউটিউব লিংক : ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়




লিরিক

ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

জীবন নদী বয়ে চলে, মিশে আপন ঠিকানায়
কথা ছিল সেই নদীতে বাইব তরী দুজনায়
কেন মিছে কথা দিয়ে
কথা তুমি রাখলে না
সোনার জীবন যায় ফুরিয়ে আশায় আশায় গো

কথা ছিল, চাঁদের রাতে একদিন যাব যমুনায়
নদীর জোয়ার সাক্ষী রেখে ভাসবো মধুর জোছনায়
জোয়ার ভাটায় জীবন গেল
তুমি তো আর আসলে না
সোনার জীবন শেষ হয়ে যায় আশায় আশায় গো

সরল মনে তোমায় আমি সঁপেছিলাম অন্তর
ভালোবাসার ছলনা করে তুমি হলে দেশান্তর
কেন মিছে আশা দিয়ে
বুকে ছুরি দিলে হায়
অন্তর আমার ক্ষয় হয়ে যায় ব্যথায় ব্যথায় গো

০৮ ফেব্রুয়ারি ২০২২

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংক রেজল্যুশন আইন আমানতকারীদের সুরক্ষা নাকি লুটেরাদের পুনর্বাসন?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৯

বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট। আওয়ামী লীগের শাসনামলের দেড় দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সাধারণ মানুষের... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×