somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি সখী সোনাপাখি বুকে বাইন্ধাছো বাসা || এবার কবি ব্লগার ইসিয়াক ভাইয়ের লিরিকে গান || গানটা কীভাবে তৈরি হলো

৩০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি সখী সোনাপাখি বুকে বাইন্ধাছো বাসা
তুমি আমার প্রাণভোমরা আশা ভরসা

প্রাণও সখী তোমার জন্য প্রাণও আকুলায়
উইড়া আইস্যা জুইড়্যা বসছো মন পিঞ্জিরায়

ছাইড়া গেলে সোনাপাখি বুকেতে ধুকপুক
ফিরা আইলে প্রাণও ঠান্ডা মনে লাগে সুখ

যাইয়ো না যাইয়ো নারে বন্ধু তুমি আমার জান
তুমি ছাড়া এ জীবনের নাইতো কোন দাম


কথা : রফিকুল ইসলাম ইসিয়াক

সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্‌মুদ

মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব


গানের ইউটিউব লিংক :

ভার্সন-২ (প্রথম ভার্সন ইম্প্রুভ করার পর) : এখানে ক্লিক করুন - তুমি সখী সোনাপাখি - ভার্সন-২

অথবা নীচের ভিডিওতে ক্লিক করুন - ভার্সন-২ :




ভার্সন-১ (এটি প্রথম আপলোড ও শেয়ার করা হয়েছিল) : এখানে ক্লিক করুন - তুমি সখী সোনাপাখি - ভার্সন-১

অথবা, নীচের ভিডিও লিংকে ক্লিক করুন - ভার্সন-১ :




এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর - এই গানের সুরটা যথারীতি লিরিক লেখার আগেই তৈরি হয়ে গিয়েছিল। লিরিক আহবান করে ব্লগে ও ফেইসবুকে পোস্টও দিয়েছিলাম, কিন্তু কোনো উপযুক্ত লিরিক পাওয়া যায় নি। অবশ্য, ডলি আপার কথা অনুযায়ী শেষমেষ আমি নিজেই ওটার লিরিক লিখে ফেলেছিলাম :) তো, সেই গানটি ফেইসবুকে শেয়ার করার পর ইসিয়াক ভাই সেখানে লিরিক লেখার প্রস্তাব করলে আমি সম্মতি দেই। ইসিয়াক ভাই কিছু পরে ইনবক্সে লিরিক পাঠান।

লিরিকে সুর তুলে খুব আনন্দ পেয়েছি। লিরিকের ভালো দিক হলো, অল্প দু-একটা শব্দ এদিক-ওদিক করা ছাড়া (যা না করলেও খারাপ হতো না) ভাবগত বা ছন্দ ও শব্দগত কোনো চেঞ্জ করতে হয় নি। একেবারে প্রথম অ্যাটেম্পট থেকেই সুর ধরা দিয়েছে লিরিকে। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান একটা সাক্ষাৎকারে বলছিলেন, কিছু লিরিক থাকে এমন, যেগুলোতে সুর বসার জন্য ছটফট করতে থাকে। ইসিয়াক ভাইয়ের লিরিকটাও আমার কাছে এমন মনে হয়েছে। প্রথম চেষ্টাতেই যে-সুরটা পেয়েছিলাম, স্রেফ ওটাতেও গানটা ফাইনাল করা যায়।

আমার ইনডিজিনাস পদ্ধতিতে সুর তৈরির কাণ্ডকারখানা কেউ দেখতে চাইলে এই লিংকে যেতে পারেন :) এখানে ১ থেকে ১৩ পর্যন্ত অডিও ক্লিপগুলো শুনে দেখতে পারেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সুর কীভাবে বিবর্তিত হয়েছে। ১০ নাম্বার অডিওটা হলো ফাইনাল টেক এবং গানটা এটার উপর দাঁড় করানো। এরপর গানের বিভিন্ন অংশ, এমনকি ছোটো একটা ওহো বা, ও, কিংবা মনে লাগে সুখ, ইত্যাদি বিভিন্ন অংশ আবার আলাদা আলাদা করে রেকর্ড করতে হয়েছে; সেগুলো অবশ্য লিংকে পাবেন না। খালি গলায় গান গাওয়ার কাজগুলো খুব সহজ। কিন্তু, আসল কাজ হলো অডিও এডিটিং, যা করা হয় একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটি অনেক জটিল প্রক্রিয়া।

আশা করি, ইসিয়াক ভাইয়ের আজকের রাতটা খুব আনন্দে কাটবে। শুভেচ্ছা ও অভিনন্দন ইসিয়াক ভাইকে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×