অতিথি
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
এই যে তুমি পালকি চড়ে
যাচ্ছ দূরের ভিন-নগর
তোমার জন্য সাজিয়েছে
ধবল সাদা শয়ন ঘর
সেই ঘরে কে সঙ্গী তোমার
জানো কি তার খোঁজ খবর
চারদেয়ালের অন্ধকারে
একলা তোমার শয়ন ঘর
কেউ হবে না সঙ্গী তোমার
চারদেয়ালের সেই ঘরে
শুধুই তোমার সঙ্গী হবে
যা পেয়েছ কাজ করে
২
পালকি চড়ে যাচ্ছ তুমি
ভিন্ন কোনো রূপনগর
তোমার জন্য সাজিয়েছে
আলোয় রাঙা শয়ন ঘর
তোমার ঘরে সঙ্গী হবে
তোমার প্রিয় আপন জন
যাকে তুমি ভালোবেসে
দিয়েছিলে ধন রতন
যাকে তুমি ভালোবাসা
দিয়েছিলে জীবন ভর
সেই তোমাকে অন্ধকারে
জ্বালবে আলোর শয়ন ঘর
আমরা সবাই অতিথি এই
ক্ষণকালের ঠিকানায়
মেজবানির দিন শেষ হলেই
নিতে হবে শেষ বিদায়
১২ সেপ্টেম্বর ২০২২
আমি যখনই কবিতা পোস্ট করতে যাই, তখনই প্রথম পাতায় প্রচুর কবিতা দেখি। নিরুৎসাহিত হয়ে কবিতার বদলে অন্য কিছু পোস্ট করি। আজকেও প্রথম পাতায় বেশ কিছু কবিতা এখনও ভাসছে, তবু আজ আমি অ্যাডামেন্ট, কবিতা পোস্ট করবোই, একেবারে তরতাজা, সজীব

অবশ্য এটা একটা গান। গান হিসাবে আরেকদিন আসবে
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন