somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌন্দর্যের দেবীগণ; পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী

০৮ ই জুন, ২০২৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ৫০০০ বছর আগে মিশরীয়গণ ‘প্যাপিরাস’ গাছ থেকে মসৃণ ও সমতল পৃষ্ঠ বিশিষ্ট বস্তু আবিষ্কার করেন, যার উপর লেখাজোখা করা যেতো। দ্বিতীয় শতকের গোড়ার দিকে চীনে কাগজ প্রস্তুতপ্রণালি শুরু হয়; এবং চীন থেকেই মুসলমানদের দ্বারা কাগজের ব্যবহার ছড়িয়ে পড়ে; ইউরোপে কাগজ প্রস্তুত শুরু হয় দ্বাদশ শতকের শুরুতে। ১৮৪৪ সালে কানাডা ও জার্মানে যুগপৎভাবে কাগজের মেশিন আবিষ্কৃত হবার ফলে ব্যাপক হারে কাগজ প্রস্তুত হতে থাকে এবং গোটা বিশ্বে একটা সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়।

১৮১৪ সালে প্রথম ক্যামেরাবন্দি সাদাকালো ছবি তোলা হয়; পৃথিবীর প্রথম রঙিন ছবি তোলা হয়েছিল ১৮৬১ সালে। ১৯০২ সালের আগে কোনো রঙিন চলচ্চিত্র ছিল না।

৩২০০০ বছর আগেও মানুষ গুহার দেয়ালে চিত্রাঙ্কন করতো।
লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫০৩ সালে মোনালিসা আঁকতে শুরু করেন, এবং ১৫১৯ সালে মৃত্যুর কিছুদিন আগে তাঁর মোনালিসা-অঙ্কন শেষ হয় বলে ধারণা করা হয়। প্রথম সর্বাধুনিক শিল্পকর্মটি পাবলো পিকাশোর বুরুশ থেকেই সৃষ্টি হয় ১৯০৭ সালে।


কাগজ, আর্টওয়ার্ক আর ক্যামেরা আবিষ্কৃত হবার আগে ভূমিষ্ঠ হওয়া সৌন্দর্যদেবীগণ কেবল লেখকের বর্ণনার গুণেই শ্রেষ্ঠত্ব পেয়েছেন।

আমরা যাঁদেরকে সাম্প্রতিককালে সামনাসামনি বা চলচ্চিত্রে কিংবা স্থিরচিত্রে দেখেছি, অথবা সৌন্দর্যের বর্ণনা পড়ে প্রেমে পড়েছি- এঁদের চেয়ে এনসাইক্লোপিডিয়ার ক্লিওপেট্রা আর মোনালিসাগণ অধিক সুন্দরী ও আবেদনময়ী ছিলেন– তা প্রমাণিত নয়।







ঐশ্বরিয়া রাই অথবা এলিজাবেথ টেইলরের প্রগাঢ় চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন। অড্রে হেপবার্নের হাড়বেরুনো ঘাড়ের দিকে তাকান। আর এই যে কিছুকাল আগে বাঙালি মেয়ে কবরী’র একজোড়া ধ্যানমগ্ন চোখ ও অবয়ব দেখলেন– চোখে-না-দেখা কোনো দেবীই এর চেয়ে অধিক মাদকতাময়ী নয়।

মোনালিসার সৌন্দর্যের শাশ্বত্ব এখন শুধু কবিতায়ই পাবেন, তেমনি বনলতা সেনের কথাও বলা যায়। সুচিত্রা সেনের কতটুকু শিল্পই বা ভিঞ্চি’র আর্টিফিশিয়াল মোনালিসায় খুঁজে পাবেন? নার্গিস– এই কিছুদিন আগেও তাঁকে বলা হতো এ উপমহাদেশের সুন্দরীতমা নায়িকা; ঐশ্বরিয়া রাইয়ের ঔজ্জ্বল্যের কাছে প্রিন্সেস ডায়ানা এবং সমগ্র বিশ্ব ক্রমশ বিমর্ষ ও ম্লান হয়ে গেল। হয়তবা প্রতিবাদের ঝড় তুলে বলবেন – মানি না, মানি না, এ কথা ভয়ংকর মিথ্যা! বরঞ্চ, প্রিন্সেস ডায়ানার কাছে বিগতা-অনাগতা উর্বশীগণের বিপুল ঔজ্জ্বল্য আঁধারে হারিয়ে গেল নিদারুণ অবলীলায়!

এই যে কম্পিউটার আর এনিমেশনের যুগ চলে এসেছে, সত্যিকারের সুন্দরীদের অনন্ত মহাকাল অবধি অনায়াসে ধরে রাখা যাবে একচিলতে মেমোরি কার্ড বা ডিভিডি–লেন্সের ভেতর।

কাগজ, আর্টওয়ার্ক আর ক্যামেরা আবিষ্কৃত হবার পর ভূমিষ্ঠ হওয়া সৌন্দর্যদেবীগণই প্রমাণিতভাবে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী।

৫ এপ্রিল ২০১০ ভোর ৪:৩২




























































































































দেখতে পারেন :

পুরোনো পোস্টের লিংক-১

পুরোনো পোস্টের লিংক-২

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৩ রাত ৮:৪৫
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×